বীরভূমে গাড়ি থেকে উদ্ধার বিদেশি মুদ্রা, তল্লাশি টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতেও
বীরভূমের ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডলের ডেরা থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা। মহম্মদবাজারের ডেউচা এলাকার বাড়ি থেকে ওই টাকা উদ্ধারের পর থেকেই খোঁজ নেই টুলুর। সূত্রের খবর, পশ্চিম এশিয়ার একটি দেশে পালিয়েছেন টুলু মণ্ডল।
তবে এই ঘটনায় তাঁর কয়েকজন আত্মীয় এবং ঘনিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গেই তল্লাশি চালানো হয়েছে টুলু মণ্ডল এবং তাঁর একাধিক আত্মীয়ের বাড়িতে।