জামশেদপুর ছেড়ে কোথায় গেলেন নিখিল বার্লা? - 24 Ghanta Bangla News
Home

জামশেদপুর ছেড়ে কোথায় গেলেন নিখিল বার্লা?

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: এই সিজনের শুরুটা ভালো মতো হয়নি নর্থইস্ট ইউনাইটেডের। পূর্বে গত দুইটি মরসুমে দল ডুরান্ড চ্যাম্পিয়ন হলেও এবার সেটা বজায় থাকেনি। টুর্নামেন্টের সেমিফাইনালে…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: এই সিজনের শুরুটা ভালো মতো হয়নি নর্থইস্ট ইউনাইটেডের। পূর্বে গত দুইটি মরসুমে দল ডুরান্ড চ্যাম্পিয়ন হলেও এবার সেটা বজায় থাকেনি। টুর্নামেন্টের সেমিফাইনালে আটকে যেতে হয়েছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। শিলংয়ের বুকে হাড্ডাহাড্ডি লড়াই করেও টাইব্রেকারে পরাজিত হতে হয়েছিল সবুজ-মেরুনের কাছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ জন আব্রাহামের ছেলেদের। সেইমতো নিজেদের ঘর গোছানো সম্পন্ন করতে চাইছে পাহাড়ের এই দলটি। উল্লেখ্য, বাকিদের মত বহু আগে থেকেই ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছিল নর্থইস্ট ইউনাইটেড।

আরও পড়ুন: পঞ্জাব এফসিতে নতুন বিদেশি সেন্টার ব্যাক, ইউরোপের অভিজ্ঞতায় ভরসা ক্লাবের

একটা সময় ভারত সেরা দুই প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গলের পাশাপাশি যথেষ্ট সক্রিয় হয়ে ওঠে দেশের প্রথম সারির এই ফুটবল ক্লাব। একটা সময় দল বদলের বাজারে বারংবার উঠে আসতে শুরু করেছিল পরমবীরের নাম।‌ আগের সিজন পর্যন্ত প্যানাজিওটিস ডিলমপেরিসের পাঞ্জাব এফসির সঙ্গে যুক্ত ছিলেন এই সেন্টার ব্যাক। দেশের প্রথম ডিভিশন তথা আইএসএলে শেষ আইএসএলে দলের হয়ে খেলেছিলেন প্রায় ৯টি ম্যাচ। এছাড়াও ডুরান্ড কাপে ও গোল পেয়েছিলেন এই ফুটবলার। তবে চলতি বছরের মে মাসে পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি ছিল পাঞ্জাব শিবিরের। সেইকথা মাথায় রেখেই তাঁর সঙ্গে আলোচনা শুরু করেছিল সবুজ-মেরুন। একটা সময় অনেকেই মনে করেছিল যে এবার হয়তো জার্সি বদলে সবুজ-মেরুনে আসবেন তিনি।

আরও পড়ুন: জামশেদপুর ছেড়ে এবার পাঞ্জাবে যোগ দিলেন মেসি বাউলি

কিন্তু শেষ পর্যন্ত বাজিমাত করে নর্থইস্ট ইউনাইটেড। তারপর এবার আরও এক ডিফেন্ডারকে দলে টানতে চলেছে দুইবারের ডুরান্ড জয়ীরা। তিনি নিখিল বার্লা (Nikhil Barla)। হ্যাঁ ঠিকই শুনেছেন। এবারের এই ঐতিহাসিক ডুরান্ড কাপ পর্যন্ত জামশেদপুর এফসির সঙ্গে যুক্ত ছিলেন ঝাড়খণ্ডের এই রাইট ব্যাক। পরবর্তীতে তার সাথে কথাবার্তা শুরু করেছিল কলকাতার দুই প্রধান। শেষ পাওয়া তথ্য অনুযায়ী তিনি এবার যোগ দিতে চলেছেন নর্থইস্ট ইউনাইটেডে। এই ভারতীয় ফুটবলের আসায় দলের রক্ষণভাগ যে আরও শক্তিশালী হবে তা স্পষ্ট।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *