মেহরাজউদ্দিন সরতেই কলকাতা লিগে প্রথম হার মহামেডানের
মেহরাজউদ্দিন ওয়াডু সরে যেতেই ছন্দপতন মহামেডানের। কলকাতা ফুটবল লিগে এত দিন অপরাজিত থাকা সাদা-কালো দল কোচের বিদায়ের পরের দিনই প্রথম হারের মুখ দেখল। বারাসাতের বিদ্যাসাগর স্টেডিয়ামে কোল ইন্ডিয়া এসপিএ-র কাছে ০-২ গোলে হারল তারা। দুই অর্ধে গোল করে জয় নিশ্চিত করেন আজহারউদ্দিন মল্লিক ও জশকরণপ্রীত সিং। ওয়াডুর বিদায়ের প্রভাব নিয়েও উঠছে প্রশ্ন।