ভয়ঙ্কর রেল দুর্ঘটনা— দ্রুত উদ্ধার কী ভাবে? কাঁকিনাড়ায় চলল মহড়া
বড় রেল দুর্ঘটনার ক্ষেত্রে যাতে উদ্ধারকাজে কোনও সমন্বয়ের অভাব না থাকে, সেই লক্ষ্যে এই প্রস্তুতি বলে রেল সূত্রে জানা গিয়েছে। পূর্ব রেলের ডিআরএম রাজীব সাক্সেনা জানান, আপৎকালীন পরিস্থিতিতে ট্রেন দুর্ঘটনা বা লাইনচ্যুতির মতো ঘটনা ঘটলে কী ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়, সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
রেলের তরফে আরও জানানো হয়েছে, যাত্রী নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। দুর্ঘটনার মতো আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকাজ এবং আহতদের চিকিৎসার জন্য সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা যাতে মসৃণ ভাবে করা যায়, সেই কারণেই এই ধরনের মহড়া নিয়মিত করা হয়।