আমি একটা দানব হয়ে উঠেছিলাম: রাম কাপুর
‘লক আপ সিজ়ন ২’-এর বিভিন্ন এপিসোডে জীবনের নানা কঠিন সময় তুলে ধরেছেন অভিনেতা রাম কাপুর। এমন কিছু গোপন তথ্য ফাঁস করেছেন, যা সকলকে হতবাক করেছে। এমনকী, অভিনেতার স্ত্রী গৌতমী এবং সন্তানেরাও সেই বিষয়টি সম্পর্কে জানতেন না। সেই সময়ে ঘটনাটি ঘটেছিল, যখন রাম কাপুর ‘বড়ে আচ্ছে লগতে হ্যায়’-এর মাধ্যমে টেলিভিশনে জনপ্রিয় হয়ে উঠেছেন। সুপারহিট হয়েছিল শোটি। কিন্তু সেই সময়ে রাম কাপুরের জীবন এক ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে কেটেছে। কোন অভিজ্ঞতা ভাগ করলেন অভিনেতা?