Weather Updates News: সোমবার থেকে শুরু খেলা, তুমুল বৃষ্টিতে ভাসবে এইসব জেলা | Heavy Rain Forecast in kolkata west bengal
প্রবল বৃষ্টিImage Credit: Sudipta Das/NurPhoto via Getty Images)
কলকাতা: ফের বৃষ্টির সতর্কতা জারি। সোমবারও হলুদ সতর্কতা জারি হল দক্ষিণবঙ্গে। তবে বৃষ্টি হলেও আদ্রর্তাজনিত অস্বস্তি বজায় থাকবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়ই বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
হাওয়া অফিস সূত্রে জানাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূলে নিম্নচাপটি হয়েছে। তবে এটি ঝুঁকে রয়েছে দক্ষিণ দিকে। অন্যদিকে, মৌসুমী অক্ষরেখা রয়েছে অমৃতসর থেকে শাহজাহানপুর হয়ে ডালটনগঞ্জ পর্যন্ত। এই দুয়ের প্রভাবে বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
আজ সোমবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায়। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দু’এক জায়গায়।
মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।
বুধবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা সাত জেলায় রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ,পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় পাশাপাশি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।
উত্তরবঙ্গে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি হয়ছে। সোমবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা সব জেলাতে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দুমকা বাতাস বইতে পারে দু এক জায়গায়।
মঙ্গলবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
শুক্রবার জলপাইগুড়ি,আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা।
শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি। পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সর্তকতার পাশাপাশি দু এক জায়গায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে।