পারেদেসের ‘লালকার্ড’ কেন মুছে দিল FIFA?
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর নতুন বিতর্কে জড়িয়েছে আর্জেন্তিনা। ম্যাচ শেষের বাঁশি বাজার পর লিয়ান্দ্রো পারদেস স্পেনের প্লেয়ারদের সঙ্গে ঝামেলায় জড়ায় এবং তা হাতাহাতিতে পৌঁছে যায়। প্রথমে শোনা যায়, পারেদেসকে লালকার্ড দেখানো হয়েছে। পরে জানা যায়, সেটি তথ্যগত ভুল। যদিও তাৎক্ষণিক কোনও শাস্তি হয়নি, পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা। পাশাপাশি আর্জেন্তিনার একটি রাজনৈতিক ব্যানারও তদন্তের আওতায় এসেছে।