আরাবুলের গাড়িতে পাথর, উঠল 'চোর চোর' স্লোগান! ভাঙড়ে ফের চড়ল পারদ - 24 Ghanta Bangla News
Home

আরাবুলের গাড়িতে পাথর, উঠল ‘চোর চোর’ স্লোগান! ভাঙড়ে ফের চড়ল পারদ

Spread the love

ভাঙড়: ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় (Bhangar)। এবার খোদ তৃণমূল নেতা আরাবুল ইসলামের (Arabul Islam) গাড়িতে পাথর ছোড়ার অভিযোগ উঠল। শুধু তাই নয়, তাঁর…

ভাঙড়: ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় (Bhangar)। এবার খোদ তৃণমূল নেতা আরাবুল ইসলামের (Arabul Islam) গাড়িতে পাথর ছোড়ার অভিযোগ উঠল। শুধু তাই নয়, তাঁর গাড়ি লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দিয়ে ধাওয়া করারও অভিযোগ উঠেছে একদল অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে। এই ঘটনার নেপথ্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ (ISF) কর্মীদের হাত রয়েছে বলে অভিযোগ তৃণমূল শিবিরের।

স্থানীয় সূত্রে খবর, সোমবার সকাল থেকেই ভাঙড় ২ পঞ্চায়েত সমিতি চত্বরে অদ্ভুত এক উত্তেজনা এবং থমথমে পরিস্থিতি ছিল। কাজ সেরে এদিন আরাবুল ইসলাম যখন পঞ্চায়েত সমিতি থেকে বেরোচ্ছিলেন, ঠিক সেই সময়েই তাঁর গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়।

অভিযোগ, আচমকাই একদল অজ্ঞাতপরিচয় যুবক তাঁর গাড়ির পিছনে ধাওয়া করে এবং তীব্রস্বরে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকে। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সেই সময়েই আরাবুলের গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়। কোনওরকমে এলাকা ছেড়ে বেরিয়ে যায় নেতার গাড়ি।

কাঠগড়ায় আইএসএফ

তৃণমূল কর্মী-সমর্থকদের অভিযোগ, হামলাকারীরা আইএসএফ-এর কর্মী। রাজনৈতিক আক্রোশ থেকেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। যদিও আইএসএফ-এর তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে দিনের বেলায় খোদ দাপুটে তৃণমূল নেতার গাড়িতে হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নজরদারি বাড়িয়েছে পুলিশ।

মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?

জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *