SSKM হাসপাতালে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু মহিলার
Big Breaking: হাসপাতাল চত্বরেই গাছ ভেঙে পড়ে মৃত্যু হলো এক মহিলার। সোমবার বেলার দিকে কলকাতার SSKM হাসপাতালের ভিতরে এই ঘটনা ঘটেছে। মৃতার নাম রাহিদা বিবি (৪৬)। তিনি বীরভূমের নলহাটির বাসিন্দা বলে সূত্রের খবর।
সোমবার দুপুরের দিকে আচমকাই হাসপাতাল চত্বরে ট্রমা কেয়ার বিল্ডিংয়ের বাইরে ওই গাছটি ভেঙে পড়ে। সেই সময়ে গাছের নীচে ছিলেন সেখানে থাকা রাহিদা গাছের নীচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। সূত্রের খবর, হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর আত্মীয় তিনি।