‘নির্বাচনের আগে কেন যোগ্যতার কথা বলেননি?’, অন্নপূর্ণা যোজনা নিয়ে বিজেপিকে তোপ মমতার
মমতা বলেন, ‘লক্ষ্মীর ভাণ্ডার মা-বোনদের আত্মসম্মান, আত্মনির্ভরশীলতা এবং নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য। যাঁরা আজকে কতিপয় মহিলাকে দিচ্ছেন, এমনকী বিজেপির লোকজন পেলেও আমার কোনও দুঃখ নেই। যে কেউ পাক। কিন্তু আপনার বলছেন, যোগ্যতা নেই। সে দিন তো যোগ্যতার কথা বলেননি। বিজেপি ঠিক করবে, কার যোগ্যতা আছে, কার যোগ্যতা নেই?’