Donald Trump: পুতিনের সঙ্গে ডিল, জ়েলেনস্কিকে খাদের ধারে ঠেলে দিচ্ছেন ট্রাম্প? - Bengali News | US President Donald Trump Says Ukraine President Volodymyr Zelenskyy Can End War Immediately with Russia - 24 Ghanta Bangla News
Home

Donald Trump: পুতিনের সঙ্গে ডিল, জ়েলেনস্কিকে খাদের ধারে ঠেলে দিচ্ছেন ট্রাম্প? – Bengali News | US President Donald Trump Says Ukraine President Volodymyr Zelenskyy Can End War Immediately with Russia

Spread the love

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।Image Credit source: PTI

ওয়াশিংটন: ইউক্রেনকে এতদিন আশ্বাস দিয়েছেন পাশে থাকার। এখন পুতিনের সঙ্গে ভাব হতেই, সেই ইউক্রেনকেই বিপদে ফেলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? গত সপ্তাহে আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। আজ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে বৈঠক হওয়ার কথা। তার আগেই ইউক্রেনকে দখলীকৃত ক্রিমিয়া ফেরত পাওয়ার আশা ছেড়ে দিতে বললেন ট্রাম্প। ন্যাটোর সদস্যপদও যেন না চায়, তাই বলেছেন ট্রাম্প। এতেই মার্কিন প্রেসিডেন্টের আসল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে।

আজ হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি ও ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করার কথা মার্কিন প্রেসিডেন্টের। জ়েলেনস্কি ভেবেছিলেন, ট্রাম্প তাঁর পাশে থাকবেন, যুদ্ধবিরতিতে রাজি করাবেন। তবে ট্রাম্পের মুখে অন্য সুর।

ইউক্রেন রাশিয়ার কাছ থেকে দখলীকৃত ক্রিমিয়ার অংশ ফেরত নিতে চায়। তবে ট্রাম্প সেই সম্ভাবনা আগেই উড়িয়ে দিয়েছেন। একইসঙ্গে ন্যাটোর সদস্যপদও যেন না চান, তা সাফ বলেন ট্রাম্প। রাশিয়ার অন্যতম শর্তই ছিল এটা।

আরও আশ্চর্যের বিষয় হল, ট্রাম্পের বিশেষ প্রতিনিধি জানিয়েছেন যে ইউক্রেনকে ন্যাটো স্টাইলে নিরাপত্তা দিতে পারে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাজি এই প্রস্তাবে।

ট্রাম্প-পুতিনের বৈঠকেই উপস্থিত অন্যতম প্রতিনিধি স্টিভ উইকঅফ জানিয়েছেন, আমেরিকা আর্টিকেল-৫ সুরক্ষা দিতে পারবে ইউক্রেনকে। এই নিরাপত্তা পাওয়ার জন্য ন্যাটোর অংশ হতে চায় ইউক্রেন। তিনি জানিয়েছেন, এই প্রথম মস্কো এমন কোনও প্রস্তাবে রাজি হয়েছে।

আর্টিকেল ৫ হল নর্থ অ্যাটলান্টিক ট্রিটি, যা ওয়াশিংটন চুক্তি নামেও পরিচিত। ন্যাটোর সদস্যদের কারোর উপরে সশস্ত্র হামলা হলে, তা ইউরোপ বা উত্তর আমেরিকার ৩২ সদস্যদের উপরে হামলা হিসাবেই গণ্য করা হয় এই চুক্তির অধীনে।

যুদ্ধ থামানো, যা নিয়ে এত আলোচনা, তা ইউক্রেনের উপরই নির্ভর করছে বলে জানিয়েছেন ট্রাম্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *