Rail Roko: সকাল থেকে চলছে ‘রেল রোকো’ কর্মসূচি, স্টেশনে আটকে বন্দে ভারত – Bengali News | Rail Roko: Rail Roko program has been going on since Friday morning called Aksu, Bande Bharat stands at the station
স্টেশনে দাঁড়িয়ে বন্দে ভারতImage Credit source: Tv9 Bangla
জলপাইগুড়ি: চলছে রেল রোকো কর্মসূচি। আলাদা রাজ্য ও কামতাপুর ভাষার স্বীকৃতি এবং জীবন সিংহর সঙ্গে শান্তি চুক্তির দাবিতে কেপিপি ইউনাইটেড এবং ছাত্র সংগঠন আকসুর ডাকে চলছে এই কর্মসূচি। সকাল ৭ টা থেকে শুরু হয়েছে বিক্ষোভ। ১২ ঘণ্টার চলবে কর্মসূচি। এ দিকে, ট্রেন বন্ধ করে এই বিক্ষোভ করায় ব্যপক সমস্যায় নিত্যযাত্রীরা।
সর্বশেষ তথ্য উপরে
- আটকে গিয়েছে এনজেপি থেকে গৌহাটগামী বন্দে ভারত এক্সপ্রেস। প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে রয়েছে ট্রেন।
- ময়নাগুড়ির বেদগারা স্টেশনের কাছে রেল লাইন অবরোধ কর্মসূচি। পতাকা হাতে রেল লাইনে নেমে ছাত্র-যুবরা।