যাদবপুরে জাতীয়তাবাদ আনবই, বার্তা মুখ্যমন্ত্রীর - 24 Ghanta Bangla News
Home

যাদবপুরে জাতীয়তাবাদ আনবই, বার্তা মুখ্যমন্ত্রীর

Spread the love

শুভেন্দু এ দিন বিকেলে যাদবপুরের ভিতরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠার ডাক দিলেও তাঁর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল শনিবার সকালে কলেজ–বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাজনীতির প্রবেশের বিরুদ্ধেই সওয়াল করেছেন। ঠিক যে কথা শুক্রবার শোনা গিয়েছিল রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর ভিডিয়ো বার্তাতেও। রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা এ দিন যাদবপুর প্রসঙ্গে বলেন, ‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এনব্লেম ভেঙে ফেলা হচ্ছে, বাইরের ছেলেরা ঢুকছে— যে দলই এই কাজ করুক, আমার দলের লোক হলেও আমরা সমর্থন করি না।’ তাঁর আহ্বান, ‘কলেজ–বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে রাজনীতি আনবেন না। রাজনীতি ক্যাম্পাসের বাইরে করুন। কিছু বিষয় রাজনীতির বাইরে রাখা উচিত।’ কলেজ–বিশ্ববিদ্যালয়ে রাজনীতির অনুপ্রবেশ ঘটলে কী হয়, তার ব্যাখ্যা দিতে গিয়ে অগ্নিমিত্রার সংযোজন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি করতে গিয়েই এক সময়ে অনিলায়ন, পার্থায়ন, মমতায়ন হয়েছিল। এখন আর এ সব হবে না।’

অগ্নিমিত্রার মন্তব্যের সঙ্গে মিল রয়েছে কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কথার। সুকান্ত নিজেও এক সময়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। তিনি এ দিন সংবাদমাধ্যমে যাদবপুরের ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, ‘দু’দল ছাত্রের মধ্যে ঝামেলা হয়েছে। আমি বলব, বড়দের এর মধ্যে না ঢোকাই ভালো। ছাত্ররা এ রকম অনেক কিছু করে। নতুন কিছু নয়। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এ রকম প্রথম হচ্ছে, তা তো নয়।’ তাঁর ইঙ্গিতপূর্ণ ম‍ন্তব্য, ‘দেশের বহু নামী বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ভাবে বামপন্থীদের উৎখাত করেছে এবিভিপি। যাদবপুরেও গণতান্ত্রিক ভাবে সম্ভব।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *