মাছের ঝোলে দিয়ে দিন এই সবজি, স্বাদ বাড়বে তিনগুণ - Bengali News | Try this easy fish recipe with vegetable at your home - 24 Ghanta Bangla News
Home

মাছের ঝোলে দিয়ে দিন এই সবজি, স্বাদ বাড়বে তিনগুণ – Bengali News | Try this easy fish recipe with vegetable at your home

Spread the love

মাছের ঝোলে আমরা সাধারণত আলু দিয়ে থাকি। অনেকে আবার সজনে ডাটাও দেন। তবে মাছের ঝোলে কাঁচকলা দিলে কিন্তু স্বাদ বেড়ে যায় তিনগুণ। তবে রান্নার কায়দাটা একটু অন্যরকমের হবে। মা-ঠাকুমারা এইভাবেই রান্না করতেন মাছ। আসলে, পরিবারের অনেকেই সবজি খেতে চাইতেন না। সেই কারণেই মা-ঠাকুমারা ফন্দি এঁটে মাছে সবজি দেওয়ার ব্যবস্থা করতেন। তবে দুর্বলতা দূর করতে কাঁচকলা দারুণ কাজ করে। তা যদি শিঙি মাছের সঙ্গে থাকে তো কথাই নেই।

কীভাবে রাঁধবেন? জেনে নিন

যা যা লাগবে—

শিঙি মাছ বা রুই মাছ ৫০০ গ্রাম, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা ১ চা চামচ, জিরেবাটা ১ চা চামচ, হলুদগুঁড়ো ১ চা চামচ, লঙ্কাগুঁড়ো ১ চা চামচ, কাঁচকলা ২টি, নুন পরিমাণমতো, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, তেল ৩ টেবিল চামচ, কাঁচালঙ্কা ৫-৬টি।

এভাবে তৈরি করুন–

মাছ পরিষ্কার করে টুকরো করে ধুয়ে জল ঝরিয়ে নুন ও হলুদ মাখান। গরম

তেলে পেঁয়াজ ভেজে সমস্ত বাটা মশলা ও গুঁড়ো মশলা ভেজে মাছ দিয়ে কষিয়ে সামান্য জল দিয়ে মাছ ৫-৬ মিনিট সেদ্ধ করুন। কাঁচকলা টুকরো করে হলুদ ও গরম জল দিয়ে পরিষ্কার করে নিন। মাছ তুলে ওই কড়াতে কলা দিয়ে কষিয়ে, ৩ কাপ জল দিয়ে ঢেকে সেদ্ধ করুন। কলা সেদ্ধ হয়ে ঝোল কমে এলে মাছ ও কাঁচালঙ্কা দিয়ে কিছুক্ষণ আঁচে রেখে নামিয়ে নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *