Hooghly: বনধ সফল করতে মাঠে নামছেন বিজেপি বিধায়করা, তোড়জোড় তৃণমূলেরও, ফের কি উত্তপ্ত হবে খানাকুল? - Bengali News | Tense situation in Khanakul in Hooghly after BJP called for 12 hours bandh - 24 Ghanta Bangla News
Home

Hooghly: বনধ সফল করতে মাঠে নামছেন বিজেপি বিধায়করা, তোড়জোড় তৃণমূলেরও, ফের কি উত্তপ্ত হবে খানাকুল? – Bengali News | Tense situation in Khanakul in Hooghly after BJP called for 12 hours bandh

তৃণমূল- বিজেপির সংঘর্ষের সময় মাথা ফাটে খানাকুল থানার সাব ইন্সপেক্টরেরImage Credit source: TV9 Bangla

খানাকুল: রবিবার বিজেপি ও তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর থেকে উত্তপ্ত হুগলির খানাকুল। এরই মধ্যে সোমবার খানাকুলে ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে বিজেপি। আর সেই বনধ সফল করতে তারা মাঠে নেমেছে। অন্যদিকে বনধ ব্যর্থ করতে তৃণমূলও কর্মী সমর্থক নিয়ে রাত থেকেই প্রস্তুত। ফলে সোমবার সকাল থেকে এলাকার পরিস্থিতি কেমন থাকে, তা নিয়ে চাপানউতোর বাড়ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুতি শুরু করেছে পুলিশও। ইতিমধ্যেই আরামবাগের বিভিন্ন থানা থেকে খানাকুল থানায় পুলিশ পৌঁছে গিয়েছে। গতকাল দুই পক্ষের সংঘর্ষের সময় খানাকুল থানার সাব ইন্সপেক্টর সৌমিত্র তা-র মাথা ফেটেছে ছোড়া ইটে। ওই পুলিশ অফিসারকে খানাকুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে।

সোমবার সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বনধের ডাক দিয়েছে বিজেপি। জানা গিয়েছে, গোঘাট, আরামবাগ, পুরশুড়া ও খানাকুলের বিধায়করা মাঠে নামবেন বনধ সফল করতে। খানাকুল থানা ঘেরাও কর্মসূচি রয়েছে বিজেপির। গতকাল খানাকুলের সংঘর্ষের ঘটনায় তৃণমূলকে আক্রমণ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কয়েকদিন পর তিনি খানাকুল আসবেন বলে জানিয়েছেন।

গতকাল দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছিল। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে একে অপরের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল, পুলিশকে লক্ষ্য করেই ইট ছোড়া হতে থাকে। বেশ কয়েকজন পুলিশ কর্মী আহতও হন। এবার বনধকে কেন্দ্র করে ফের খানাকুলের পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *