JP Nadda: 'টিপিকাল কংগ্রেস', থারুরকে খোঁচা জেপি নাড্ডার - Bengali News | Loksabha Election 2024 bjp president JP Nadda attacked Congress leader Shashi Tharoor for his comment - 24 Ghanta Bangla News
Home

JP Nadda: ‘টিপিকাল কংগ্রেস’, থারুরকে খোঁচা জেপি নাড্ডার – Bengali News | Loksabha Election 2024 bjp president JP Nadda attacked Congress leader Shashi Tharoor for his comment

Spread the love

কেরল: বিজেপি কেরলে শুধুই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছে বলে মন্তব্য করেছিলেন শশী থারুর। এবার তারই পাল্টা কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে নাড্ডা লেখেন, ‘এলিটিজম, ঔদ্ধত্যটা দেখুন! টিপিকাল কংগ্রেস। আমরা গর্বিত যে আমাদের সরকার দুঃস্থদের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিয়েছে। কংগ্রেস তো কোনওদিন এসব নিয়ে ভাবিতই নয়। ওরা শুধু ভোট ব্যাঙ্ক আর নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ভাবে। কেরলেন মানুষ এই সংযোগহীনদের এবার হারাবে।’

নাড্ডা তাঁর এক্স হ্যান্ডেলে একটি সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টের ছবি পোস্ট করেন। যেখানে তিরুবনন্তপুরমের কংগ্রস প্রার্থী শশী থারুরের প্রচারের ছবি, সঙ্গে থারুরের বক্তব্য লেখা। রাজনৈতিক মহলের মতে থারুর এই বক্তব্যের মধ্যে দিয়ে কেন্দ্র সরকারের অতি পরিচিত প্রকল্পকেই খোঁচা দিয়েছেন।

প্রসঙ্গত, কেরলে বিজেপি কোনওদিনই একটিও লোকসভা আসন জেতেনি। তবে এবার জয় নিয়ে আশাবাদী বিজেপি। তিরুবনন্তপুরমে শশী থারুরের প্রতিদ্বন্দ্বী বিজেপির রাজীব চন্দ্রশেখর। নিঃসন্দেহে এই আসনে এবার জোর লড়াই হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *