চেন্নাই দুর্গ অক্ষত রইল না। ঋতুরাজ গায়কোয়াড়ের সেঞ্চুরি, শিবম দুবের বিধ্বংসী ইনিংসের সৌজন্যে লখনউকে ২১১ রানের বিশাল টার্গেট দেয় চেন্নাই সুপার কিংস। কিন্তু মার্কাস হানায় ঘরের মাঠে এ মরসুমে প্রথম হার ধোনিদের। ইনিংসের প্রথম ওভারেই কুইন্টনের উইকেট হারিয়ে চাপে ছিল লখনউ। তিন নম্বরে পাঠানো হয় মার্কাস স্টইনিসকে। অবিশ্বাস্য, হিসেবি একটা ইনিংস। চিপকের মাঠে কখনও এত […]