বিয়ের রাতে ফ্যান সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পাত্রের
আনন্দ পরিণত শোকে
আনাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিয়ের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। কয়েক ঘণ্টা আগেও যে বাড়িতে ছিল বিয়ের আনন্দ, সেখানেই তখন শুরু হয় কান্না। বিয়ের পরেই স্বামীকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন সাইরা। এক মাত্র ছেলেকে হারিয়ে কথা বলার শক্তি হারিয়েছেন ইউসুফ আলি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মিলন হোসেন বলেন, ‘বিয়ের আনন্দ অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনাসের মৃত্যু হয়েছে। এমন একটি দুর্ঘটনায় সব আনন্দ মাটি হয়ে গিয়েছে। একটা নতুন জীবন শুরু হওয়ার আগেই তা শেষ হয়ে গেল।’
পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে আনাসের দেহ কবর দেওয়া হয়।