শিলিগুড়িতে দাউ দাউ করে জ্বলে গেল পুলকার, '১৪টি বাচ্চাকে বের করলাম', বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

শিলিগুড়িতে দাউ দাউ করে জ্বলে গেল পুলকার, ‘১৪টি বাচ্চাকে বের করলাম’, বাংলার মুখ

Spread the love

একেবারে হাড়হিম করা ঘটনা। শিলিগুড়িতে দাউ দাউ করে আগুন পুলকারে। শিলিগুড়ির একটি বেসরকারি স্কুলের পুলকারে আচমকাই আগুন ধরে যায়। এদিকে ওই পুলকারে অন্তত ১৪জন পড়ুয়া ছিল। চালকের তৎপরতায় তারা কোনওরকমে রক্ষা পায়। 

সূত্রের খবর, চম্পাসারির দিক থেকে দেবীডাঙার দিকে যাচ্ছিল পুলকারটি। আচমকাই চালক দেখতে পান গাড়ির সামনের দিক থেকে ধোঁয়া বের হচ্ছে। তার সঙ্গেই আগুনের ফুলকি বের হতে থাকে। চালক দ্রুত গাড়িটিকে রাস্তার ধারে দাঁড় করিয়ে দেন। ততক্ষণে গাড়ি থেকে ধোঁয়া বের হতে শুরু করেছে। গাড়ির সামনের অংশে দাউ দাউ  করে আগুন জ্বলে যায়। জ্বলতে থাকে গাড়িটি। তবে গাড়ি চালক প্রথমেই গাড়ি থামিয়েই পড়ুয়াদের একে একে নামিয়ে দিতে শুরু করেন। 

এদিতে ততক্ষণে আগুন জ্বলতে শুরু করেছে পুলকারে। তবে কীভাবে পুলকারে আগুন লাগল সেটা ঠিক পরিষ্কার নয়। তবে দমকল ও পুলিশ আসে। দমকল আগুন নেভানোর কাজ করে। তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন বিরাট বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। একেবারে চোখের সামনে জ্বলতে থাকে পুলকারটি। 

সূত্রের খবর, গাড়িটির কাগজপত্র ঠিকই ছিল।এটা ভাড়া করা গাড়ি। সেই গাড়িতেই স্কুলের বাচ্চাদের নিয়ে যাতায়াত করা হত। তবে পুলিশ জানিয়েছে বাচ্চা সবাই সুরক্ষিত রয়েছে। এদিকে গোটা ঘটনায় অভিভাবকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ গিয়ে কোনওরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক কোনও গোলযোগের জেরে হয়তো আগুন ধরে গিয়েছিল এই পুলকারে। 

অভিভাবকদের একাংশের দাবি, এর আগেও একবার এই পুলকার বিগড়ে গিয়েছিল। পুলকারগুলির ঠিকঠাক করে দেখভাল করা হয় না। তার জেরেই এই ধরনের ঘটনা। ছাত্রদের সুরক্ষার উপর নজর দেওয়া দরকার। 

একপাশে জ্বলতে থাকে পুলকারটি। কাছেই লোকজন জড়ো হয় যান। বাসিন্দারা গোটা ঘটনায় অত্য়ন্ত উদ্বেগের মধ্যে পড়েছেন। আগুন নেভানোর পরে পুলকারটিকে থানায় নিয়ে যায় পুলিশ। 

গাড়ির চালক আক্রম বলেন, ১৪ জন বাচ্চা ছিল গাড়িতে। দেবীডাঙার কাছে যেতেই ইঞ্জিনে আওয়াজ হল। তারপরই আগুন ধরে যায়। স্থানীয়দের একাংশ বলেন, চালক সমস্যা হয়েছে বুঝতে পেরেই গাড়ি দাঁড় করিয়ে বাচ্চাদের নামিয়ে সবার আগে সরিয়ে দেন। তার মধ্য়েই দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়িটি। 

এদিকে ঘটনার খবর পাওয়ার পরে অভিভাবকরা দ্রুত ঘটনাস্থলে যান। 

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *