দামী গাড়ির ধাক্কায় মৃত তরুণীর, অভিযোগ সাংসদের পুত্রের বিরুদ্ধে - 24 Ghanta Bangla News
Home

দামী গাড়ির ধাক্কায় মৃত তরুণীর, অভিযোগ সাংসদের পুত্রের বিরুদ্ধে

Spread the love

গাড়ির ধাক্কায় মৃত্যু

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম ভারতী মুখি। ২৬ বছর বয়সি ওই তরুণী একটি মলে থাকা পোশাকের দোকানে কাজ করতেন। গত ১৬ অগস্ট, মাধাপুর এলাকায় কর্মস্থলের কাছে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়।

জানা গিয়েছে, সেই দিন দুপুরে সহকর্মী পূজা অশোক আলোনেরর সঙ্গে কাছেই অবস্থিত আইটিসি কোহিনূর এলাকার দিকে খেতে গিয়েছিলেন ভারতী। কর্মস্থলে ফেরার পথে, মল-এর সামনে রাস্তা পার হওয়ার সময় গাড়িটি ভারতীকে ধাক্কা দেয়। মাথায় গুরুতর আঘাত লাগার কারণে প্রচুর রক্তক্ষরণ হয় ভারতীর। যে গাড়িটি তাঁকে ধাক্কা মারে তাতে করেই জুবিলি হিলসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পূজা বিষয়টি জানান স্টোর ম্যানেজার অশ্বিন কুমারকে। এর পরে তিনিই পুলিশকে খবর দেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *