আসানসোলে আদিবাসী মহিলাদের সৌরবিদ্যুৎ চালিত ঢেঁকি দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
গ্রাম বাংলা থেকে কার্যত বিলুপ্ত হতে বসা ঐতিহ্যবাহী ঢেঁকিকে ফিরিয়ে আনতে অভিনব উদ্যোগ। এ বার আর পায়ে চাপ দেওয়ার হাড়ভাঙা খাটুনি নয়, আসানসোলে চালু হলো ইলেকট্রিক তথা সৌরবিদ্যুৎ চালিত ঢেঁকি। কেন্দ্র সরকারের ‘আত্মা’ (ATMA) কৃষকবান্ধব প্রকল্পের আওতায় আসানসোল দক্ষিণ বিধানসভার জামডোবা গ্রামে আদিবাসী স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে এই সৌর বিদ্যুৎ চালিত ঢেঁকি তুলে দিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।