শিলদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র: বিদ্যুৎ বিচ্ছিন্ন, মোমবাতির জ্বেলে চলছে চিকিৎসা - 24 Ghanta Bangla News
Home

শিলদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র: বিদ্যুৎ বিচ্ছিন্ন, মোমবাতির জ্বেলে চলছে চিকিৎসা

Spread the love

এই সময়, শিলদা: কখনও মোমবাতি জ্বেলে, তখনও টর্চ জ্বালিয়ে চলছে চিকিৎসা। অথচ আপৎকালীন বিদ্যুৎ পরিষেবার জন্য রয়েছে ইনভার্টার। কিন্তু বহুদিন ধরে তা খারাপ। ছবিটা ঝাড়গ্রামের বেলপাহাড়ি ব্লকের শিলদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের।

দশ শয্যার এই স্বাস্থ্যকেন্দ্রের উপরে শিলদা, বড় শুকজোড়া, ছোট শুকজোড়া, নারায়ণপুর, ভাগাবাঁধ সহ ২৫টি এলাকার মানুষজন নির্ভর করে। বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা ছাড়াও রোগী ভর্তির ব্যবস্থা রয়েছে।

এক চিকিৎসাধীন রোগীর আত্মীয় বলেন, ‘এখানে চিকিৎসা ব্যবস্থা ঠিক থাকলেও বিদ্যুতের হাল খারাপ। বিকল্প আলোর কোনও ব্যবস্থা নেই। মোমবাতি, মোবাইলের আলো জ্বালিয়ে থাকতে হচ্ছে।’ হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ইনভার্টার খারাপ থাকায় সমস্যা হচ্ছে। যন্ত্রাংশ মিলছে না বলে সারাতে দেরি হচ্ছে।

মঙ্গলবার তৃণমূলের প্রাক্তন জেলা যুুব সভাপতি সুমন শাহু শিলদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেন, বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় অন্ধকারেই চলছে চিকিৎসা। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভুবনচন্দ্র হাঁসদা বলেন, ‘শিলদা বাজার এলাকা খুব বেশিক্ষণ বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে না। তবে খুব শিগগিরই সমস্যার সমাধান করা হবে।’

বিনপুরের বিধায়ক প্রণত টুডু বলেন, ‘শিলদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়নে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের কাছে পরিকল্পনা জানিয়েছি। শয্যা বাড়ানো, উন্নত পরিকাঠামো, বিশেষজ্ঞ চিকিৎসক, পর্যাপ্ত স্বাস্থ্য কর্মী-সহ নানা সুবিধার ব্যবস্থার হবে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *