Suvendu Adhikari: ৫০০০ টাকা করে এদের বেতন বাড়ালেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari increased their salaries by 5000 Rs - 24 Ghanta Bangla News
Home

Suvendu Adhikari: ৫০০০ টাকা করে এদের বেতন বাড়ালেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari increased their salaries by 5000 Rs

Spread the love

কলকাতা: বনকর্মীদের উদ্দেশে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvednu Adhikari)। অক্টোবর পুজোর মাস, আর সেই মাস থেকে অতিরিক্ত বেতন ঢুকবে এবার বনকর্মীদের (Forest department)। প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি বেতন।

‘মায়ের নামে একটি গাছ’ কর্মসূচি পালন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য জুড়ে সবুজ স্বাধীনতার ডাক মুখ্যমন্ত্রী। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, এই বছর বাংলায় ১০ কোটি গাছ লাগানো হবে। মুখ্যমন্ত্রী বলেন, “আগামী ২ অক্টোবর বক্সারে বাঘ ছাড়ছি। আলিপুরে নতুন অ্যাকোরিয়াম হবে।” তারপর তাঁর সংযোজন, “দুর্গাপুজোয় ৫০০ রেঞ্জারের বাড়ানো হল বেতন। ৫০০০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। বিট অফিসারের বেতন বাড়ানো হল ৫০০০ টাকা, ফরেস্ট গার্ডের বেতন বাড়ানো ৫০০০, আর  বনসহায়কদের বাড়ানো দু’হাজার বাড়ল।”

আজ মুখ্যমন্ত্রী এও বলেন, “ভবানীপুরে ১ লক্ষ বৃক্ষরোপন হবে। শুধু ভবানীপুরেই ৫০ হাজার বৃক্ষ রোপন হচ্ছে। এর অর্থ পঞ্চায়েত ও গ্রামন্নয়ন দফতর সিংহভাগ বহন করছে। প্রধানমন্ত্রীর দফতরকে বলেছিলাম, উত্তরপ্রদেশ যদি ২৬ কোটি গাছ লাগাতে পারে, আমরাও এই বছরে ১০ কোটি গাছ লাগাব। দু বছর রক্ষণা-বেক্ষণ করব। দ্রুত গতিতে চলছে সেই গাছ লাগানোর প্রক্রিয়া।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *