সাপ্তাহিক রাশিফল: ৭-১৩ সেপ্টেম্বরের মধ্যে এই সপ্তাহে কী আছে কোন রাশির ভাগ্যে?
এই সপ্তাহে নজিরবিহীন কোনও ঘটনার সাক্ষী হতে পারেন মীন রাশির জাতকরা। শারীরিক অসুস্থতায় চিকিৎসকের পরামর্শ নিন। অন্যথায় দীর্ঘমেয়াদি রোগভোগ বাড়বে। ব্যবসায়িক কৌশল পরিবর্তন করলে লাভ বাড়বে। সহজে মানুষকে বিশ্বাস করলে ঠকতে পারেন। তাড়াহুড়ো করে আর্থিক সিদ্ধান্ত নিলে সমস্যা হবে। বিয়ের কথাবার্তা এগোতে পারে
প্রশ্ন: ৭ থেকে ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে কোন বিশেষ যোগ থাকছে?
উত্তর: ৭ থেকে ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে কন্যা রাশিতে প্রবেশ করবে বুধ। বুধ নিজের রাশিতে আসায় গঠিত হবে ভদ্রা রাজযোগ। এ ছাড়া এই সপ্তাহে মালব্য রাজযোগ ও হংসা রাজযোগও থাকবে।
প্রশ্ন: এই সপ্তাহে সূর্য কোন রাশিতে থাকছে?
উত্তর: এই সপ্তাহে সূর্য গোচর করছে সিংহ রাশিতে।
প্রশ্ন: এই সপ্তাহে কোন কোন রাশির জন্য সুসময় থাকছে?
উত্তর: এই সপ্তাহে কর্কট, তুলা ও মকর রাশির জাতকদের ভাগ্যের উত্থান হবে।
প্রশ্ন: এই সপ্তাহে নানা প্রতিকূলতার মুখে পড়বেন কোন কোন রাশির জাতকরা?
উত্তর: এই সপ্তাহে ধনু, কুম্ভ ও মীন রাশির জাতকদের সামনে নানা দিক থেকে চ্যালেঞ্জ আসবে।
তথ্য সহায়তা: দেবজ্যোতি মজুমদার
যোগাযোগ: 9874630830