জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে উত্তপ্ত রাজনীতি! ফের যন্তর মন্তরে প্রতিবাদের ডাক সিজেপির - 24 Ghanta Bangla News
Home

জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে উত্তপ্ত রাজনীতি! ফের যন্তর মন্তরে প্রতিবাদের ডাক সিজেপির

Spread the love

নয়াদিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের একবার বড় আন্দোলনের হুংকার দিল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ঘোষণা করেছেন যে,…

নয়াদিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের একবার বড় আন্দোলনের হুংকার দিল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ঘোষণা করেছেন যে, আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। দেশের যুবসমাজসহ সকল সচেতন নাগরিককে এই আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এর আগে মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীতে শুক্রবার মুম্বইয়ের ঐতিহাসিক শিবাজি পার্কে পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও বিশাল জনসভার নেতৃত্ব দেয় সিজেপি নেতৃত্ব। পুলিশের হিসাব অনুযায়ী, বিকেল নাগাদ প্রায় নয় থেকে দশ হাজার মানুষ ওই সমাবেশে যোগ দেন। যদিও সংগঠনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লক্ষাধিক মানুষের সমাগমের দাবি করা হয়েছে। তবে প্রশাসনের কড়া নিরাপত্তার মাঝেও মুম্বইয়ে সমাবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে শেষ হয়।

এর পরেই শুক্রবার গভীর রাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X)-এ একটি পোস্ট করে আগামী ১০ অক্টোবর ‘দিল্লি চলো’র ডাক দেন অভিজিৎ দীপকে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, দিল্লি পুলিশ তাঁদের আটকানোর চেষ্টা করলে সেই আটকানোর জায়গাই যন্তর মন্তরে পরিণত হবে।

আন্দোলনের নেপথ্য ৩ দফা দাবি

মূলত তিনটি প্রধান দাবি সামনে রেখেই এই আন্দোলনের ডাক দিয়েছে সিজেপি-
১. মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ এবং তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করা।
২. এসআইআর (SIR)-এর পূর্ববর্তী ভোটার তালিকা পুনর্বহাল করা।
৩. নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত ২০২৩ সালের কেন্দ্রীয় সরকারের বিতর্কিত নতুন আইন বাতিল করা।

স্মরণ করা যেতে পারে, এর আগে নিট (NEET) পরীক্ষার দুর্নীতি ও সংসদ ভবন অভিযানকে কেন্দ্র করে যন্তর মন্তরে সিজেপির আন্দোলন চলাকালীন নানা পুলিশি বাধার মুখে পড়তে হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে দীপকে জানিয়েছেন, মহাত্মা গান্ধীর অহিংসার পথেই তাঁরা শান্তিপূর্ণ আন্দোলন চালাবেন। এখন দেখার বিষয়, আগামী ১০ অক্টোবর এই কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লি পুলিশের তরফ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়।

তিরুপতির কাছে কারখানায় বয়লার বিস্ফোরণ, নিহত অন্তত ৫, আহত বহু শ্রমিক

বিশ্বব্যাপী অশান্ত পরিস্থিতিতে ভারতের সনাতন ধর্মের গুরুত্ব অপরিসীম! মত ভাগবতের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *