বিজেপির কেন্দ্রীয় সংগঠনে রদবদল সোমেই? নীতীনের ‘টিম ২০২৯’-এ কারা?
দলীয় সূত্রের খবর, বিজেপির শীর্ষ নেতৃত্ব একদিকে কেন্দ্রীয় সরকারের বর্ষীয়ান মন্ত্রী ও শীর্ষ নেতাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান, পাশাপাশি সংগঠনে একঝাঁক নতুন, তরুণ ও উদ্যমী মুখকে তুলে আনতে আগ্রহী। ২০২৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই কৌশলগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এতে অভিজ্ঞতার সঙ্গে নবীন ভাবনার এক অপূর্ব ভারসাম্য তৈরি করার লক্ষ্য রাখছে গেরুয়া শিবির। প্রসঙ্গত, দিল্লিতে জেন জ়ি আন্দোলনের কিছুটা ব্যাকফুটে যেতে হয়েছে কেন্দ্রীয় সরকারকে। শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে। সেই কথা মাথায় রেখে তরুণ প্রজন্মের নেতাদের দলে গুরুত্ব দেওয়ার ব্যাপারে বিষেশ ভাবে চিন্তাভাবনা করছে বিজেপি।