দুর্গাপুজোয় কেনাকাটার জন্য বাড়ল দোকান খোলা রাখার সময়সীমা
তবে, দুর্গাপুজো উপলক্ষে কেনাকাটার সময় বাড়িয়েছে সরকার। জানানো হয়েছে, আগামী ২২ অক্টোবর পর্যন্ত দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রকের বিদ্যুৎ বিভাগের উপসচিব সোনিয়া বিনতে তাবিব, সোমবার, এই বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, দুর্গাপূজার কেনাকাটার সুবিধার্থে এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে। তবে, ২৩ অক্টোবর থেকে দোকানপাট, শপিং মল খোলা রাখার সময়সীমা আবার আগের নিয়মে ফিরবে। অর্থাৎ বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বেচাকেনা করতে পারবেন ব্যবসায়ীরা।