ঘরের মধ্যে অ্যালোভেরা গাছ রাখবেন কী ভাবে?
ঘরের ভিতর গাছের পরিচর্যা করবেন কী ভাবে?
Indirect sunlight পছন্দ করে অ্যালোভেরা। তাই গাছ ঘরের এমন জায়গায় রাখুন যেখানে আলো-বাতাস পৌঁছয়। বারান্দায় বা জানলার পাশে রাখতে পারেন। দিনে কয়েক ঘণ্টা হালকা রোদ পেলেই হবে।
অ্যালোভেরায় বেশি জল দিলে শিকড় পচে গাছ মরে যায়। তাই টবের মাটিতে আঙুল দিয়ে ছুঁয়ে দেখুন, যদি মাটি সম্পূর্ণ শুকনো হয় তবেই জল দিন। সাধারণত সপ্তাহে একবার বা ১০ দিনে একবার জল দিলেই হবে।
ঘরের সাধারণ তাপমাত্রা (২১°C থেকে ২৯°C) এই গাছের বৃদ্ধির জন্য একদম আদর্শ। এসি হাওয়া গাছের গায়ে লাগে এমন জায়গায় গাছটি রাখবেন না।