Gautam Gambhir Love Story: 'প্রেমিক' গৌতম মোটেই 'গম্ভীর' ছিলেন না! বিয়ের আগে নাতাশাকে কী শর্ত দিয়েছিলেন? - Bengali News | Gautam Gambhir's Wife All You need to know about Natasha Jain and their Love Story - 24 Ghanta Bangla News
Home

Gautam Gambhir Love Story: ‘প্রেমিক’ গৌতম মোটেই ‘গম্ভীর’ ছিলেন না! বিয়ের আগে নাতাশাকে কী শর্ত দিয়েছিলেন? – Bengali News | Gautam Gambhir’s Wife All You need to know about Natasha Jain and their Love Story

Spread the love

Gautam Gambhir Love Story: ‘প্রেমিক’ গৌতম মোটেই ‘গম্ভীর’ ছিলেন না! বিয়ের আগে নাতাশাকে কী শর্ত দিয়েছিলেন?

কলকাতা: গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নামে গম্ভীর থাকলেও তিনি প্রেমিক হিসেবে ছিলেন ছুপা রুস্তম। এমনটাই বলা যায়। ভারতের নতুন হেড কোচ গম্ভীরের স্ত্রী-র নাম নাতাশা জৈন। তাঁদের বিয়ের গল্প অনেকেই জানেন। কিন্তু তাঁদের প্রেমের গল্প কত’জন জানেন? TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন গম্ভীর-নাতাশার লাভ স্টোরি।

কেরিয়ারের এক অন্য ইনিংস শুরু করতে চলেছেন গৌতম গম্ভীর। কয়েক মাস আগেও তাঁর মাথায় হয়তো ভারতের হেড কোচ হওয়ার ভাবনাও আসেনি। এখন সেই আসনে বসতে চলেছেন নাইটদের প্রাক্তন মেন্টর। কাজে গৌতম যতটা গম্ভীর, আসল জীবনেও তিনি কি ততটাই গম্ভীর ছিলেন? উত্তরে বলা যায় না। গৌতম ও নাতাশার প্রথম দেখা হয়েছিল ২০০৭ সালে। তাঁদের পরিবারের সদস্যরা একে অপরের পরিচিত ছিলেন। সেই সুবাদে এক অনুষ্ঠানে নাতাশার সঙ্গে প্রথম দেখা হয় গৌতমের। দু’জনের পারিবারিক সম্পর্ক থাকার কারণে তাঁদের সম্পর্কে তেমন বাধা বিপত্তি আসেনি।

গম্ভীর যখন কেরিয়ারের মধ্যগগনে সেই সময় নাতাশার সঙ্গে তাঁর প্রথম দেখা, বন্ধুত্ব। দু’জনই তাড়াহুড়ো করেননি। নাতাশাও সেই সময় নিজের কেরিয়ারে ফোকাস করছিলেন। দু’জনের দেখা হওয়ার কিছু দিন পর তাঁরা একে অপরের উপর টান অনুভব করেন। ভালো লাগা পরিণত হয় ভালোবাসায়। কিন্তু গৌতম ও নাতাশা কখনও প্রকাশ্যে কিছু বলেননি।

অনেকেই জানেন গৌতম ও নাতাশার সম্বন্ধ দেখে বিয়ে। কিন্তু তাঁরা যে প্রেমও করেছেন, তা অনেকের অজানা। ২০০৭ সালে প্রথম দেখা হওয়ার পর কয়েক বছর তাঁরা প্রেম করেন। তাও আবার এমন ভাবে যাতে কাকপক্ষীরাও বুঝতে পারত না। এরপর ২০১১ সালে তাঁদের বিয়ে হয়। গৌতম ও নাতাশার পরিবারের ঘনিষ্ঠ কিছু বন্ধু বান্ধব তাঁদের বিয়েতে এসেছিলেন। বিয়ের আগে নাতাশাকে একটি শর্ত দিয়েছিলেন গৌতি। তাঁর বক্তব্য ছিল ভারতের হয়ে ওডিআই বিশ্বকাপ খেলার পর তিনি নাতাশাকে বিয়ে করবেন। সেই শর্ত মেনে নেন ব্যবসায়ী পরিবারের মেয়ে নাতাশা।

গৌতম ও নাতাশার দুই কন্যা সন্তান রয়েছে। ২০১৪ সালে গম্ভীর ও নাতাশার প্রথম কন্যা সন্তান আজিনের জন্ম। ২০১৭ সালে তাঁদের দ্বিতীয় মেয়ে আনাইজার জন্ম। চার জনের সুখের সংসার। গৌতম মাঝে মাঝেই তাঁর সোশ্যাল মিডিয়ায় পরিবারের সঙ্গে কাটানো মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নেন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *