৮০ তম স্বাধীনতা দিবসে সাহসিকতার পুরস্কারে ভূষিত জঙ্গিদের দুঃস্বপ্ন টাইসন
নয়াদিল্লি, ১৫ আগস্ট: স্বাধীনতা দিবসের সম্মাননা তালিকায় এবার এক বিশেষ নাম উঠে এসেছে (dog Tyson)। তিনি কোনো সেনা কর্মী নন, বরং এক চারপেয়ে বীর আর্মি…
নয়াদিল্লি, ১৫ আগস্ট: স্বাধীনতা দিবসের সম্মাননা তালিকায় এবার এক বিশেষ নাম উঠে এসেছে (dog Tyson)। তিনি কোনো সেনা কর্মী নন, বরং এক চারপেয়ে বীর আর্মি ডগ টাইসন। এ বছর একমাত্র সেনা কুকুর হিসেবে সে মেন্টশন-ইন-ডিসপ্যাচেস সম্মানে ভূষিত হয়েছে। তাঁর সাহসিকতা ও অবদানকে স্বীকৃতি দিয়ে এই সম্মান দেওয়া হয়েছে।
টাইসন (dog Tyson)২ প্যারা স্পেশাল ফোর্সেসের সঙ্গে যুক্ত এবং কিশতওয়ারের এক অভিযানে জঙ্গিদের অবস্থান চিহ্নিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।টাইসন এক জার্মান শেফার্ড। সে কোনও সাধারণ পোষা প্রাণী নয়। সে প্রশিক্ষিত অ্যাসল্ট ডগ, যার কাজ বিপজ্জনক পরিস্থিতিতে সেনাদের আগে এগিয়ে যাওয়া, লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজে বের করা এবং হুমকি শনাক্ত করা।
আরও দেখুনঃ স্বাধীনতা দিবসে বাড়ির ছাদে জাতীয় পতাকা উত্তোলন লস্করের ওয়ান্টেড জঙ্গি আবিদের মা-বাবার
এ বছরের ফেব্রুয়ারিতে জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলার ছাত্রু বেল্টে এক অভিযানে সে সেই দায়িত্ব পালন করেছিল। সন্দেহভাজন জঙ্গি আস্তানার দিকে এগোনোর সময় টাইসন (dog Tyson)সেনাদের আগে হামাগুড়ি দিয়ে এগিয়ে যায়। মাটির ঘরের কাছে পৌঁছোনোর পর জঙ্গিরা গুলি ছোড়ে। টাইসনের পায়ে গুলি লাগে।
কিন্তু সে পিছু হটেননি। আহত অবস্থাতেও এগিয়ে গিয়ে শত্রুর অবস্থান নিশ্চিত করে। এর ফলে সেনারা সঠিকভাবে লক্ষ্য স্থির করতে পারে এবং অভিযান সফল হয়।এই সাহসিকতার জন্যই স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনুমোদিত মেন্টশন-ইন-ডিসপ্যাচেস তালিকায় টাইসনের নাম স্থান পেয়েছে। অপারেশন রক্ষকের অধীনে এই সম্মান দেওয়া হয়েছে।
এ বছর মোট ৮৯ জনকে এই সম্মাননা দেওয়া হলেও একমাত্র সেনা কুকুর (dog Tyson)হিসেবে টাইসনই তালিকায় রয়েছে। এটি সামরিক কর্মরত কুকুরদের সামনের সারির ভূমিকাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার একটি বড় পদক্ষেপ।সেনাবাহিনীর রিমাউন্ট ভেটেরিনারি কর্পসের অধীনে প্রশিক্ষিত এই কুকুররা বিস্ফোরক শনাক্তকরণ, অনুসন্ধান ও অ্যাসল্ট মিশনে অংশ নেয়।
আরও দেখুনঃ বিমানে কার্বন নির্গমন কমাতে হাইড্রোজেন ইঞ্জিন! দেশে ইতিহাস গড়ছে TCS-রোলস রয়েস
টাইসনের মতো কুকুররা প্রায়ই সেনাদের জীবন রক্ষা করে। কিশতওয়ারের (dog Tyson)সেই অভিযানে সে যেভাবে গুলি খেয়েও এগিয়ে গিয়েছিল, তা তাঁর প্রশিক্ষণ ও আনুগতূল্যের পরিচয় বহন করে। আহত হওয়ার পর তাঁকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয় এবং সে ক্রমে সুস্থ হয়ে ওঠে।সামরিক কুকুরদের অবদান প্রায়ই আড়ালে থেকে যায়। কিন্তু টাইসনের এই সম্মাননা সেই অবদানকে আলোয় এনেছে।
সেনা কর্মীরা বলছেন, এই চারপেয়ে সহযোদ্ধারা শুধু গন্ধ শুঁকে শত্রু খুঁজে বের করে না, বরং বিপদের মুখেও দলের পাশে থাকে। তাঁদের সাহসিকতা মানুষের মতোই প্রশংসনীয়। (dog Tyson)টাইসনের গল্প সেই সত্যকেই তুলে ধরেছে।
স্বাধীনতা দিবসে যখন দেশের বিভিন্ন প্রান্তে বীরত্বের গল্প আলোচিত হয়, তখন টাইসনের নামও সেই তালিকায় যোগ হয়েছে। সে প্রমাণ করেছেন যে সাহস শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। চারপেয়ে এই বীর সেনাবাহিনীর অবিচ্ছেদ্য অংশ। কিশতওয়ারের পাহাড়ি এলাকায় তাঁর সেই অভিযান এখন স্মরণীয় হয়ে থাকবে।
আরও দেখুনঃ স্বাধীনতা দিবসে কোচবিহারে এসটিএফ-এর জালে ৩ পাক চর, ফাঁস ‘হানিট্র্যাপ’-এর ছক