সব খাবারের সঙ্গে কাঁচালঙ্কা ‘মাস্ট’? রোজ কতগুলি খাওয়া যায় জানেন?
প্রয়োজনের তুলনায় বেশি কাঁচা লঙ্কা খেলে উপকারের বদলে ক্ষতিই বেশি হয়। অতিরিক্ত ঝাল খাওয়ার ফলে পেটে জ্বালা, অ্যাসিডিটি, গ্যাস, বুকজ্বালা এমনকি মুখে ঘা বা গলায় জ্বালাভাবও হতে পারে। যাঁদের পেটের আলসার বা পাইলসের সমস্যা রয়েছে, তাঁদের জন্য অতিরিক্ত কাঁচা লঙ্কা আরও ক্ষতিকর হতে পারে। তাই স্বাদের জন্য কাঁচা লঙ্কা খাওয়া ভালো হলেও সবসময় পরিমাণের দিকে নজর রাখা জরুরি। সঠিক মাত্রায় খেলে এটি যেমন খাবারের স্বাদ বাড়ায়, তেমনই শরীরকেও সুস্থ রাখতে সাহায্য করে।