ট্রলি বা স্যুটকেসের চাকায় টেপ জড়ানোর ট্রেন্ড হঠাৎ ভাইরাল হলো কেন? এর সুবিধাই কী?
নতুন ট্রলি, কিন্তু চাকাগুলোর একেবারে বিশ্রী অবস্থা! স্টেশন চত্বরে, বিমানবন্দর কিংবা পাহাড়ি রাস্তার বাঁক ধরে ট্রলি বা স্যুটকেস টানতে টানতে চাকা নড়বড়ে কিংবা নষ্ট যাওয়ার সমস্যা নতুন নয়। এই ধরনের সমস্যা এড়াতে নিত্যনতুন পন্থা বের করে নেটিজ়েনরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভাইরাল ট্রাভেল হ্যাক নজর কাড়ছে পর্যটকদের। ভ্রমণে বের হওয়ার আগে স্যুটকেসের চাকায় আটালো টেপ (Tape) পেঁচিয়ে নিচ্ছেন অনেকেই। একনজরে দেখলে মনে হতে পারে, মসৃণ ভাবে চলার জন্য তৈরি চাকার উপর টেপ লাগানো হলে সেটির স্বাভাবিক ঘূর্ণন ব্যাহত হতে পারে। কিন্তু তা সত্ত্বেও বহু ভ্রমণকারী কেন এই অদ্ভুত পদ্ধতিটি অনুসরণ করছেন? সত্যিই কি টেপ ব্যবহার করলে চাকা সুরক্ষিত থাকে, নাকি এতে লাভের চেয়ে ক্ষতিই বেশি? কী বলছেন বিশেষজ্ঞরা?
কেন স্যুটকেসের চাকায় টেপ লাগাচ্ছেন যাত্রীরা?
-
ধুলোবালি ও নোংরা থেকে সুরক্ষা: বর্ষায় জল-কাদা মাখানো রাস্তা বা ধূলোবালি ভরা জায়গায় ট্রলি ব্যাগ টানলে সরাসরি চাকার গায়ে নোংরা না জমে টেপের আস্তরণের উপর জমা হয়।
-
সহজ পরিষ্কার পদ্ধতি: সফর শেষে বাড়ি ফিরে কষ্ট করে চাকা ঘষে ঘষে পরিষ্কার করার বদলে নোংরা টেপটি স্রেফ তুলে ফেলে দিলেই চাকা আগের মতোই পরিষ্কার থাকে।
-
জীবাণু প্রতিরোধ: বিমানবন্দর বা স্টেশনের মেঝেতে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া যাতে ঘরে না ঢোকে, তাই দরজার মুখেই টেপটি ছাড়িয়ে নেওয়া যায়।
-
হালকা দাগ এড়ানো: অমসৃণ মেঝের ঘর্ষণ বা স্ক্র্যাচ থেকে চাকার বাইরের অংশকে কিছুটা হলেও আড়াল করে এই টেপ।
টেপ লাগালে কি চাকার কার্যক্ষমতা নষ্ট হতে পারে?
১. যদি মোটা, ঢিলেঢালা বা অতিরিক্ত টেপ লাগানো হয়, তবে চাকা মেঝেতে ঠিকমতো বসবে না। ফলে ব্যাগ টানা কঠিন হয়ে পড়বে এবং ব্যালেন্স নষ্ট হবে।
২. টেপ তোলার পর চাকায় যদি আঠা লেগে থেকে তাতে আরও বেশি ধুলো-বালি আটকে চাকা ঘোরার প্রক্রিয়া জ্যাম হয়ে যেতে পারে।
৩. ভিজা বা অতিরিক্ত মসৃণ মেঝেতে নির্দিষ্ট কিছু টেপ গ্রিপ (Traction) কমিয়ে দেয়, যার ফলে চাকা ঘোরার বদলে মেঝেতে পিছলে যেতে পারে।
চাকাকে সুরক্ষিত রাখার সঠিক ও নিরাপদ উপায়
-
সঠিক ভাবে টেপ ব্যবহার: সাময়িক প্রয়োজনে টেপ লাগাতে হলে শুধুমাত্র চাকার উপরের ঘূর্ণায়মান অংশে পাতলা করে লাগাতে হবে। এক্সেল (Axle) বা চাকার ভিতরের যন্ত্রাংশে যেন আঠা না লাগে।
-
সঠিক পরিচর্যা: ভ্রমণের আগে ও পরে চাকার চাকাটি ভালো করে পরিষ্কার করুন। চাকার বিয়ারিংয়ে চুল, সুতো বা বালি আটকে থাকলে তা তুলে ফেলুন।
-
হুইল কভার: সিলিকন বা কাপড়ের তৈরি চাকার জন্য বিশেষ কভার অনলাইনে পাওয়া যায়। এগুলো চাকার ক্ষতি না করে সহজে খুলে ধোয়া যায়।
FAQ
১. স্যুটকেসের চাকায় টেপ লাগানোর সুবিধা কী?
উত্তর: এর সুবিধা হলো সফর শেষে বাড়ি ফিরে চাকা ধোয়া বা পরিষ্কার করার ঝক্কি থাকে না। ঘরের বাইরে টেপটি খুলে ফেলে দিলে রাস্তার ধুলো-ময়লা ও জীবাণু ঘরের ভিতরে প্রবেশ করতে পারে না।
২. কী ধরনের টেপ স্যুটকেসের চাকায় ব্যবহার করা ভালো?
উত্তর: নমনীয় এবং ওয়াটারপ্রুফ ব্ল্যাক ইলেকট্রিক্যাল টেপ (Electrical Tape) সবচেয়ে ভালো কাজ করে। এটি সহজেই চাকার গায়ে বসে এবং খোলার পর আঠালো ভাব কম থাকে।
৩. টেপ কি স্যুটকেসের চাকার ক্ষতি করতে পারে?
উত্তর: হ্যাঁ, যদি আঠালো অংশ চাকার বিয়ারিং বা এক্সেলের (Axle) মধ্যে চলে যায় তবে চাকা জ্যাম হতে পারে। তা ছাড়া নিম্নমানের টেপ তুলে ফেলার পর চাকার গায়ে চটচটে ভাব থেকে গেলে সেখানে আরও বেশি বালি ও নোংরা আটকে যায়।