শান্তিনিকেতনের হোম-স্টে থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য, খুনের অভিযোগ পরিবারের
পরিবারের দাবি এই ঘটনার পর পরিবারের দাবি তাকে খুন করা হয়েছে। খুন না আত্মহত্যা—তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্ত ও ফরেন্সিক রিপোর্টের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে আশা পরিবারের। সুরজিতের আত্মীয় গণেশচন্দ্র মণ্ডল বলেন, ‘চরম সন্দেহজনক। একটা মানুষ আত্মহত্যা করলে ও ভাবে পা বেঁকে থাকবে? আর ঘরের ছিটকিনি যদি বাইরে থেকে খোলা যায়, বাইরে থেকে লাগানোও যাবে। বাড়ির নম্বর তো জানতো, বাড়ির লোক আসার আগে কেন দেহ নামালো?’ সুরজিতের বন্ধু সৌরভ ঘোষের অভিযোগ, ‘আমরা এসে দেখতে পেলাম, ওই ঘরটি পুরোপুরি পরিষ্কার করে দেওয়া হয়েছে। আমরা জিজ্ঞেস করলাম ময়নাতদন্ত হয়নি, আপনারা কেন রুম পরিষ্কার করলেন। আমরা আমাদের বন্ধুকে চিনি, ও আত্মহত্যা করতে পারে না। আমরা থানায় লিখিত অভিযোগ করেছি।’