বিজেপিতে যোগ দিতেই হুড়মুড়িয়ে কমে গেল রাঘবের ইনস্টাগ্রাম ফলোয়ার! - Bengali News | Raghav Chadha's instagram followers are dropping rapidly - 24 Ghanta Bangla News
Home

বিজেপিতে যোগ দিতেই হুড়মুড়িয়ে কমে গেল রাঘবের ইনস্টাগ্রাম ফলোয়ার! – Bengali News | Raghav Chadha’s instagram followers are dropping rapidly

Spread the love

রাঘব চাড্ডার ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ছিল নজরকাড়া। ১৪.৬ মিলিয়ন ফলোয়ার ছিল এই নেতার ২৪ এপ্রিল পর্যন্ত। কিন্তু গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর মাত্র ২৪ ঘণ্টায় হুড়মুড়িয়ে কমে গেল, রাঘবের ফলোয়ারের সংখ্যা। এই মুহূর্তে তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ১৩.৬ মিলিয়ন। এক সময়ে গেরুয়া শিবিরের বিপক্ষে বহু কথা বলেছিলেন রাঘব। এবার মত বদল করে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। সেই কারণে কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাঁকে নিয়ে ভিডিয়ো তৈরি করেছেন।

কিন্তু কেন কমে গেল ফলোয়ার? এক নেটিজেন লিখেছেন, ”রাঘব চাড্ডা যে আর পাঁচজন নেতার মতোই রং বদলাতে পিছপা হলেন না, তা দেখে অনেকে বিরক্ত। তাঁকে আর ফলো করার প্রয়োজন মনে করছেন না!” আর একজন লিখেছেন, ”জেন জি ফলোয়ারদের একাংশ বিরক্ত হয়ে আনফলো করে দিয়েছেন রাঘবকে।” তবে এর কোনওটা ঠিক কিনা, তা বোঝা মুশকিল।

ফলোয়ার কমে যাওয়া নিয়ে রাঘব কোনও মন্তব্য করেননি। পরিণীতা চোপড়ার ফলোয়ার ৪২.৯ মিলিয়ন। বলিউডের প্রথম সারির কিছু নায়িকার তুলনায়, পরিণীতির ফলোয়ারের সংখ্যা অনেকটাই কম। রাঘবের ফলোয়ার কমে যাওয়ার কোনও প্রভাব পরিণীতির ফলোয়ারের সংখ্যায় পড়বে কিনা, সেটা দেখার অপেক্ষা।

২৫ এপ্রিল দিল্লিতে আপ সাংসদ সন্দীপ পাঠক ও অশোক মিত্তলকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন রাঘব চাড্ডা। তিনি জানান যে আম আদমি পার্টি ছেড়ে তিনি বিজেপিতে যোগ দেবেন। তাঁর সঙ্গে রাজ্যসভায় আপের দুই তৃতীয়াংশ সাংসদও বিজেপিতে যোগ দেবেন। এরা হলেন হরভজন সিং, স্বাতী মালিওয়াল, সন্দীপ পাঠক, অশোক মিত্তল, রাজিন্দর গুপ্তা ও বিক্রম সাহনি। বর্তমানে রাজ্যসভায় আপের ১০ জন সাংসদ রয়েছে। রাঘবের দাবি, ৭ জন সাংসদই যোগ দিচ্ছেন বিজেপিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *