প্রিয়াঙ্কা চোপড়ার ব্যাগে সবসময় থাকে নিকের ছবি! মেয়ের ‘আর্টওয়ার্ক’ নিয়ে কী বললেন পিগি চপস?
প্রিয়াঙ্কা জানান, তাঁর মেয়ে মালতি ভীষণ ‘ফ্যান্সি’। সবকিছুই তার হাতের জাদুতে অভিনব হয়ে ওঠে। মেয়ের শখ পূরণ করতে গিয়ে নিজের ফোনটিও তাকে দিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। মালতী তার প্রিয় সব স্টিকার মায়ের ফোনের ব্যাক কভারে আটকে একেবারে নতুন রূপ দিয়েছে। প্রিয়াঙ্কার কথায়, ‘মালতি আমার ফোনটাকে একটু বেশিই ফ্যান্সি করে তুলতে চেয়েছিল, কারণ ওর মনে হয়েছিল ফোনটা যথেষ্ট স্টাইলিশ নয়’। এ ছাড়াও মালতির চুল বাঁধার জন্য প্রিয়াঙ্কার ব্যাগে ছোট ছোট রঙিন রবার ব্যান্ডও পাওয়া যায়।