Udaan 79 | আগের সরকার অবৈধ ফাইন নিত, অভিযোগ ‘সাইকেল মেয়র’-এর
কলকাতায় সাইকেল নিয়ে দীর্ঘদিন ধরেই সরব ‘সাইকেল মেয়র’ শতঞ্জীব গুপ্ত। আগের সরকারের আমলে কলকাতার একাধিক রাস্তায় সাইকেল চলাচলে নিষেধাজ্ঞার বিরুদ্ধে পথে নেমেছিলেন তিনি। সাইকেল নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে আমস্টারডাম থেকে পেয়েছেন ‘সাইকেল মেয়র’ শিরোপা। আজও কলকাতায় সাইকেলেই যাতায়াত করেন শতঞ্জীব। সাইকেল চালানো নিয়ে তাঁর অভিজ্ঞতা, শহরে সাইকেল চলাচলের পরিস্থিতি এবং আগের সরকারের আমলে সাইকেল চালানোর ক্ষেত্রে জরিমানার প্রসঙ্গে কী বললেন তিনি?