বিরল রাজনৈতিক দৃশ্য! সুপ্রিয়া সুলের মেয়ের রিসেপশনে এক ফ্রেমে অমিত-রাহুল - 24 Ghanta Bangla News
Home

বিরল রাজনৈতিক দৃশ্য! সুপ্রিয়া সুলের মেয়ের রিসেপশনে এক ফ্রেমে অমিত-রাহুল

Spread the love

নয়াদিল্লি: রাজনীতির ময়দানে একে অপরের প্রবল বিরোধী। কিন্তু সোমবার রাতে নয়াদিল্লিতে এক বিয়ের রিসেপশনে দেখা গেল দুই শীর্ষ নেতাকে একই ফ্রেমে। এনসিপি (এসপি) সাংসদ সুপ্রিয়া…

নয়াদিল্লি: রাজনীতির ময়দানে একে অপরের প্রবল বিরোধী। কিন্তু সোমবার রাতে নয়াদিল্লিতে এক বিয়ের রিসেপশনে দেখা গেল দুই শীর্ষ নেতাকে একই ফ্রেমে। এনসিপি (এসপি) সাংসদ সুপ্রিয়া সুলের মেয়ে রেবতী সুলের বিয়ের রিসেপশনে মুখোমুখি হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

রিসেপশনটি অনুষ্ঠিত হয় দিল্লির ৬, জনপথে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক শীর্ষ নেতা উপস্থিত থাকায় রাতের আয়োজন কার্যত পরিণত হয় রাজনৈতিক মহারথীদের মিলনক্ষেত্রে।

একই মঞ্চে অমিত শাহ-রাহুল

অনুষ্ঠানে অমিত শাহকে মঞ্চের সামনে দাঁড়িয়ে নিজের পালার অপেক্ষা করতে দেখা যায়। তাঁর থেকে কয়েক ফুট দূরেই ছিলেন রাহুল গান্ধী। শাহ হাত পিছনে রেখে অপেক্ষা করছিলেন। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মঞ্চের দিকে এগিয়ে গেলে সুপ্রিয়া সুলে তাঁকে আগে যেতে ইঙ্গিত করেন।

amit-shah-rahul-gandhi-supriya-sule-daughter-reception

অমিত শাহ হাতজোড় করে নমস্কার জানিয়ে নবদম্পতির কাছে পৌঁছন। রেবতী সুলে ও তাঁর স্বামী সারং লাখানি অমিত শাহের আশীর্বাদ নিতে তাঁর পায়ে হাত দেন। এরপর শাহ নবদম্পতির হাতে একটি ফুলের তোড়া তুলে দেন। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন উপস্থিত ফটোগ্রাফাররা। এর কিছুক্ষণ পর রাহুল গান্ধী তাঁর মা সোনিয়া গান্ধী এবং বোন প্রিয়াঙ্কা গান্ধীকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে পৌঁছন। তাঁদের সঙ্গে ছিলেন সুপ্রিয়া সুলে।

মঞ্চে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় সোনিয়া গান্ধী একদিকে সরে গেলে সুপ্রিয়া সুলে তাঁকে আবার নবদম্পতির পাশে নিয়ে আসেন। এরপর রাহুল গান্ধীকেও নবদম্পতির পাশে দাঁড় করিয়ে নিজে সরে যান। ফলে একই অনুষ্ঠানে অমিত শাহ এবং রাহুল গান্ধীর উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে বিশেষ আগ্রহ তৈরি হয়।

এক ছাদের নিচে মোদী, পাওয়ার থেকে অখিলেশ

সুপ্রিয়া সুলের মেয়ের রিসেপশনে শুধু অমিত শাহ ও রাহুল গান্ধীই নন, বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, এনসিপি নেতা শরদ পাওয়ার, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং এনসিপি নেতা প্রফুল প্যাটেল।

এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী, চিরাগ পাসোয়ান, গজেন্দ্র সিং শেখাওয়াত এবং গিরিরাজ সিং-সহ একাধিক নেতা অনুষ্ঠানে যোগ দেন। উপস্থিত ছিলেন এস জয়শঙ্কর, স্মৃতি ইরানি এবং প্রাক্তন অ্যাথলেট ও রাজ্যসভার সাংসদ পিটি ঊষাও। রাজনৈতিক মতপার্থক্য ভুলে বিভিন্ন দলের নেতাদের একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করতেও দেখা যায়।

কে রেবতী সুলের স্বামী?

সুপ্রিয়া সুলের মেয়ে রেবতী সুলে জুন মাসে মুম্বইয়ে নাগপুরের শিল্পপতি সারং লাখানির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই বিয়ের পর দিল্লিতে আয়োজন করা হয় এই বিশেষ রিসেপশনের।

বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে অনুষ্ঠানটি বিশেষ মাত্রা পায়। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে অমিত শাহ এবং রাহুল গান্ধীর একই অনুষ্ঠানে উপস্থিতি এবং একই ফ্রেমে ধরা পড়ার মুহূর্ত।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *