Malda TMC: তৃণমূল আর কংগ্রেস সদস্যদের নিয়ে সভাপতি হলেন বিজেপি সদস্য! রিপোর্ট পাঠাচ্ছে দল | BJP’s Alok Mondal Elected Kaliachak II Panchayat Samiti President With TMC Congress Support - 24 Ghanta Bangla News
Home

Malda TMC: তৃণমূল আর কংগ্রেস সদস্যদের নিয়ে সভাপতি হলেন বিজেপি সদস্য! রিপোর্ট পাঠাচ্ছে দল | BJP’s Alok Mondal Elected Kaliachak II Panchayat Samiti President With TMC Congress Support

Spread the love

সভাপতি হওয়া ঘিরে বিতর্কImage Credit: TV9 Bangla

মালদহ: দলের নির্দেশের পরোয়া না করেই পঞ্চায়েত সমিতিতে তৃণমূল আর কংগ্রেস সদস্যদের নিয়ে সভাপতি হয়ে গেলেন বিজেপি সদস্য। তিনি আবার দলের এসসি এসটি মোর্চার জেল সভাপতি। এমন কাণ্ডে বিজেপির ওই নেতার বিরুদ্ধে রাজ্যে রিপোর্ট পাঠাল বিজেপির জেলা নেতৃত্ব। দলের নির্দেশ না মেনে তৃণমূল ও কংগ্রেস সদস্যদের সাহায্য নিয়ে কালিয়াচক ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হলেন বিজেপির অলক মন্ডল।

অলক মন্ডল বিজেপির এস সি মোর্চার জেলা সভাপতি। এই পঞ্চায়েত সমিতি ছিল তৃণমূলের দখলে। রাজ্যে পালা বদল হতেই গত ১৩ জুলাই অসুস্থতার কারণে পদত্যাগ করেন তৃণমূলের সভাপতি অঞ্জলী মন্ডল। এরপর জেলা প্রশাসন ১১ অগষ্ট সভাপতি নির্বাচনের দিন ঠিক করে। সেইমত এদিন সভাপতি গঠন হয়। ২৬ আসনের এই পঞ্চায়েত সমিতিতে তৃনমূল কংগ্রেসের আসন সংখ্যা ছিল ১৩ , কংগ্রেসের ছিল ১১ এবং বিজেপির ছিল ২।

দলের নির্দেশ ছিল ভোটে বিরতি থাকবে বিজেপির দুই সদস্য। কিন্তু সেই নির্দেশ বিজেপির এক সদস্য নিবারণ ঘোষ গরহাজির থাকলেও অপর এক সদস্য অলক মন্ডল উপস্থিত ছিলেন। তাঁর নাম প্রস্তাব করেন তৃণমূল কংগ্রেস সদস্য নজরুল ইসলাম। সেই প্রস্তাবে সমর্থন করে বাকি ১৪ জন সদস্য। যাদের মধ্যে তৃণমূলের ছিল ১৩ জন এবং কংগ্রেসের ২ সদস্য। অন্যদিকে কংগ্রেসের সভাপতি পদে প্রার্থী ছিলেন বিউটি মন্ডল। ভোটাভুটিতে ৯ ভোট পান বিউটি মন্ডল।

অলক মন্ডল বলেন,  “এখানে রাজনীতির কোন বিষয় নেই। কংগ্রেসের বিউটি মন্ডলকে কেউ মেনে নেয়নি বলে আমাকে সকলে সমর্থন করে। আমি ভাবতেই পারেনি সভাপতি নির্বাচিত হব। যদিও দল এই বিষয়টিকে ভাল চোখে নিচ্ছে না।” অলোক মন্ডলের বিরুদ্ধে রিপোর্ট পাঠাচ্ছে দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *