দারিদ্রকে জয় করে মাধ্যমিকে দশম, জেদ এবং অধ্যাবসায়ের জোরে সাফল্য
তাঁদেরকে দেখে শুচিস্মাতার মনে জেদ চেপে গিয়েছিল, মাধ্যমিকে ভালো রেজাল্ট করতেই হবে। কারণ, তার একটাই স্বপ্ন, পড়াশোনা করে বাবা ও মায়ের দুঃখ দূর করবে। শুচিস্মিতা জানিয়েছে, পড়াশোনায় যাতে কোনও ব্যাঘাত না ঘটে, তার জন্য মোবাইল, টিভি থেকে নিজেকে সরিয়ে রেখেছিল সে। প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছ’ঘণ্টা পড়াশোনা করত। তাতেই মাধ্যমিকে বাজিমাত করেছে সে। বড় হয়ে সে একজন দক্ষ ইঞ্জিনিয়ার হতে চায়। খড়গপুর আইটিআইতে পড়ার ইচ্ছা রয়েছে। তার জন্য একাদশ শ্রেণিতে সে বিজ্ঞান নিয়ে পড়তে চায়। যে স্কুল থেকে সে মাধ্যমিক পাশ করেছে, উচ্চ মাধ্যমিকে সেখানেই পড়তে চায়।