যশোহর রোডে শুরু বিপজ্জনক গাছ কাটা,
কিন্তু তখন মৃত গাছ এবং বিপজ্জনক গাছের ডাল কাটার আড়ালে ভালো গাছের উপরেও কোপ পড়ে। এর প্রতিবাদে আন্দোলন গড়ে তুলেছিলেন গাছপ্রেমীরা ও একটি মানবাধিকার সংগঠন। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। স্থগিত হয়ে যায় গাছ কাটা। গত কয়েক বছরে মৃত গাছের সংখ্যা বেড়েছে। গাইঘাটা থেকে পেট্রাপোল পর্যন্ত যশোহর রোডের ধারের এমন বহু গাছ রয়েছে, যার ডাল বিপজ্জনক ভাবে যশোহর রোডের উপর দিয়ে আড়াআড়ি ভাবে গিয়েছে। প্রতি বর্ষায় গাছের ডাল ভেঙে রাস্তায় পড়েছে, কখনও দোকানে। প্রাণহানির ঘটনাও ঘটেছে। তার পর থেকেই মৃত এবং বিপজ্জনক গাছ কাটার দাবিতে সরব হন বনগাঁর মানুষ।
সম্প্রতি বনগাঁর শিকদারপল্লীর বাসিন্দা বাপন বিশ্বাস বাইক নিয়ে বাড়ি ফেরার পথে যশোহর রোডে বিপজ্জনক গাছের ডাল ভেঙে মারা যান। তার পরেই মৃত গাছ ও বিপজ্জনক গাছের ডাল কাটার প্রতিশ্রুতি দেন খাদ্যমন্ত্রী তথা বনগাঁর উত্তরে বিধায়ক অশোক কীর্তনিয়া। পরিবেশ এবং বনদপ্তরের সহযোগিতায় গাছ কাটা শুরু হয়েছে।