নজরে BRICS সম্মেলন! ভারতে আমন্ত্রণ জানাতে তারেক বৈঠকে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
ঢাকা: ঢাকায় সোমবার সকালে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। (Dinesh Trivedi)বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ…
ঢাকা: ঢাকায় সোমবার সকালে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। (Dinesh Trivedi)বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
ভারতীয় পক্ষ থেকে হাইকমিশনারের সঙ্গে ছিলেন ডেপুটি চিফ অব মিশন পাওয়ান বাধে।এটি দীনেশ ত্রিবেদীর প্রথম সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। (Dinesh Trivedi)গত জুন মাসে তিনি ঢাকায় হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন। তার আগে তিনি বিদেশমন্ত্রীর সঙ্গেও আলাদাভাবে বৈঠক করেছিলেন। আজকের সাক্ষাৎকে সৌজন্যমূলক বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
আরও দেখুনঃ ‘গাফিলতি প্রমাণিত’, মৃত তৃণমূল নেতার স্ত্রীকে চাকরি দিলেন শুভেন্দু
তিনি জানান, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।বৈঠকটি এমন এক সময়ে হয়েছে যখন দুই প্রতিবেশী দেশের সম্পর্কে কিছু উত্তেজনা দেখা দিয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে দেওয়া বক্তব্য নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছিল। সেই প্রেক্ষাপটে এই সাক্ষাৎকে সম্পর্ক স্বাভাবিক ও ইতিবাচক দিকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi)এর আগে সাংবাদিকদের বলেছিলেন, দুই নেতা যখন মুখোমুখি কথা বলেন তখন অনেক সমস্যার সমাধান হয়ে যায়।
তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে জনমুখী নেতা হিসেবে প্রশংসা করেছেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও একই গুণের কথা উল্লেখ করেছেন।দুই দেশের সম্পর্ক দীর্ঘদিনের এবং বহুমাত্রিক। বাণিজ্য, সংযোগ, জলসম্পদ, নিরাপত্তা ও জনগণের যোগাযোগ সব ক্ষেত্রেই সহযোগিতা রয়েছে।
আরও দেখুনঃ হালিশহরে শুভেন্দু, দেখা করলেন মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে
তিস্তা ও গঙ্গার জল বণ্টনসহ কিছু অমীমাংসিত বিষয় থাকলেও উভয় পক্ষই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমাধানের কথা বলছে। ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে। এই আমন্ত্রণ নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।