দিঘার সৈকতে আর নেশার দ্রব্য বিক্রি নয়, কড়া নিষেধাজ্ঞা প্রশাসনের
এই সময় দিঘা: নিষেধাজ্ঞা ছিল আগেই। তবু নেশাগ্রস্ত হয়ে সমুদ্রে নামার ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। উল্টে নিষেধাজ্ঞা ভাঙার প্রবণতা বাড়ছিল। অভিযোগ ছিল, পুলিশ-প্রশাসনের কড়া নজরদারিতেও দিঘা, তাজপুর, উদয়পুর সৈকতে মদ থেকে অন্যান্য নেশার দ্রব্য বিক্রিতে রাশ টানা যায়নি। এ বার একই অভিযোগ উঠে এল খোদ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর গলায়।