Jhargram: খাদ্য-দফতরের ৭ জনের বিরুদ্ধে তদন্ত শুরু | Investigation launched against 7 people from the Food Department - 24 Ghanta Bangla News
Home

Jhargram: খাদ্য-দফতরের ৭ জনের বিরুদ্ধে তদন্ত শুরু | Investigation launched against 7 people from the Food Department

Spread the love

ঝাড়গ্রাম: দুর্নীতির তদন্তে নেমেছিল ফের ঝাড়গ্রামে অভিযান চালাল দুর্নীতি দমন শাখা (অ্যান্টি করাপশন ব্যুরো)। শনিবার সকাল থেকে ঝাড়গ্রামের একাধিক এলাকায় তল্লাশি চালানো হয়। তারপর অবশেষে পুরুলিয়া জেলা খাদ্য সরবরাহ দফতরের এক পলাতক কর্মীর বাড়িতে হানা দেন তদন্তকারী আধিকারিকরা। তদন্তকারী সূত্রে খবর, পুরুলিয়া জেলার খাদ্য সরবরাহ দফতরে কর্মরত মোট ৭ জনের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে। সেই মামলায় অন্য ৬ জন অভিযুক্ত আগেই তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি হলেও ঝাড়গ্রামের নৃপেনপল্লীর বাসিন্দা ঠাকুরদাস বাস্কে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

শনিবার সকালে দুর্নীতি দমন শাখার আধিকারিকরা ঝাড়গ্রাম শহরের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান শুরু করেন। এরপর তাঁরা নৃপেনপল্লীতে ঠাকুরদাস বাস্কের বাড়িতে পৌঁছান এবং সেখানে তল্লাশি চালান। এই অভিযানের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্নীতির এই মামলায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *