হাজার শূন্যপদ, আবেদন ৮৫ হাজারের বেশি
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, আইটিআই, পলিটেকনিক ও অন্য কারিগরি বা পেশাদার শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন চাকরিপ্রার্থীরাও এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রতিনিয়ত নতুন চাকরির খবর, শূন্যপদের সংখ্যা ও যোগ্যতার তথ্যও এই প্ল্যাটফর্মে আপডেট করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এক আবেদনকারী চাকরিপ্রার্থী বলেন, ‘পুলিশের এটি খুবই ভালো উদ্যোগ। আইটিআই পাস করেছি। দু-একটি সংস্থায় আবেদনও করেছি। এ বার কী হয় সেটাই দেখার।’