West Bengal Weather Update: বাংলায় পরপর অ্যালার্ট, বড় বিপদের শঙ্কা! অতি ভারী বৃষ্টি ভাসাবে কোন কোন জেলা? | Orange & Yellow Alert Issued for Several Districts in West Bengal, Heavy Rain to continue till Thursday, Know Latest Weather Update - 24 Ghanta Bangla News
Home

West Bengal Weather Update: বাংলায় পরপর অ্যালার্ট, বড় বিপদের শঙ্কা! অতি ভারী বৃষ্টি ভাসাবে কোন কোন জেলা? | Orange & Yellow Alert Issued for Several Districts in West Bengal, Heavy Rain to continue till Thursday, Know Latest Weather Update

Spread the love

উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টি হবে।Image Credit: PTI

কলকাতা: সকাল থেকেই ছিল কড়া রোদ। সঙ্গে ভ্যাপসা গরম। ঘেমেই স্নান হয়ে গিয়েছেন অনেকে। তবে এই গরম ক্ষণস্থায়ী। সক্রিয় মৌসুমি অক্ষরেখায় রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস (Rainfall)। আলিপুর আবহাওয়া অফিস বলছে, আজও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, ক্রমশ বৃষ্টির তীব্রতা বাড়ছে উত্তরবঙ্গে। কতদিন পর্যন্ত এই বৃষ্টি চলবে?

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। পাহাড় ও ডুয়ার্সে জারি করা হয়েছে কমলা সতর্কতা। ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর দিনাজপুরেও। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি। শুক্রবার থেকে বৃষ্টি কমবে। অন্য়দিকে, বুধ-বৃহস্পতিবারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত  হলুদ সর্তকতা জারি করা হয়েছে।

সিস্টেম-

মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে নিম্নচাপের উপর দিয়ে ডালটনগঞ্জ এবং দক্ষিণবঙ্গের বাঁকুড়া হয়ে উত্তর-পূর্ব ভারতের মণিপুর পর্যন্ত বিস্তৃত। একই সঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায়।

দক্ষিণবঙ্গের আবহাওয়া-

আজ ও আগামিকাল বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির হলুদ সতর্কতা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতেে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসও বইবে।

বুধবার থেকে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে তিন জেলাতে। ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে সব জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসও বইবে। শনিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে।

উত্তরবঙ্গের আবহাওয়া-

আজ উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। কমলা সতর্কতা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। কোচবিহার, কালিম্পং, উত্তর দিনাজপুর জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদহ এবং দুই দিনাজপুরে।

মঙ্গলবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে উত্তরের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা। উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। শুক্রবার ও শনিবার কোন সতর্কতাই থাকবে না উত্তরবঙ্গে।

ভারী বৃষ্টি এবং অতি বৃষ্টিতে ধসের সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকায়। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। অতিবৃষ্টিতে নদীর জলস্তর বাড়তে পারে। তিস্তা তোর্সা, রাইডাক, জলঢাকা নদীতে জলস্তর বাড়তে পারে। চাষের ক্ষতি হতে পারে।

কলকাতার আবহাওয়া-

কলকাতায় আজ আপাতত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বিক্ষিপ্তভাবে ঝিরঝিরে বৃষ্টি কিংবা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। স্থানীয়ভাবে দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি না হলে, আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বুধবার থেকে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দু এক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৯ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৬ থেকে ৯৩ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *