প্রকাশ্য রাস্তায় কিশোরীর শ্লীলতাহানি, অধরা অভিযুক্ত, ব্যাপক চাঞ্চল্য নরেন্দ্রপুরে - 24 Ghanta Bangla News
Home

প্রকাশ্য রাস্তায় কিশোরীর শ্লীলতাহানি, অধরা অভিযুক্ত, ব্যাপক চাঞ্চল্য নরেন্দ্রপুরে

Spread the love

মাত্র কয়েক সপ্তাহ আগেই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক নাবালিকাকে ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য। তার রেশ কাটতে না কাটতেই ফের শ্লীলতাহানির শিকার এক নাবালিকা। রবিবার সকালের ঘটনা, বারুইপুর থেকে কয়েক কিলোমিটার দূরে, নরেন্দ্রপুরে। দোকান থেকে দুধ কিনে আনতে গিয়ে শ্লীলতাহানির শিকার বছর ১৬ বয়সি ওই কিশোরী।

পরিবারের অভিযোগ, রবিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে দোকান থেকে দুধ কিনে আনতে গিয়েছিল কিশোরী। দোকান থেকে দুধ নিয়ে বাড়ি ফেরার সময়ে মনোতোষ মাইতি নামে স্থানীয় এক বাসিন্দা তার পিছু নেয়। এরপরেই রাস্তায় এক নির্জন জায়গায় ওই কিশোরীকে কুপ্রস্তাব দেয় মনোতোষ এমনই অভিযোগ। আরও অভিযোগ, রাস্তাতেই শ্লীলতাহানি করা হয় কিশোরীকে।

এরপরে ভীত, সন্ত্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে আসে কিশোরী। সমস্ত ঘটনা খুলে জানায় পরিবারের সদস্যদের। এরপরেই নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। কিশোরীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, এলাকার সিসিটিভি ফুটেজে মনোতোষের কীর্তি ধরা পড়েছে। সেই সিসিটিভি ফুটেজও পুলিশের কাছে জমা দিয়েছেন পরিবারের লোকজন।

ঘটনার পরে থেকেই পলাতক অভিযুক্ত। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রকাশ্য রাস্তায় এ ভাবে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *