ফের ভারী বৃষ্টি পাঁচ জেলায়, উত্তরে আতঙ্ক - 24 Ghanta Bangla News
Home

ফের ভারী বৃষ্টি পাঁচ জেলায়, উত্তরে আতঙ্ক

Spread the love

সিকিমের ২০ মাইলে টানা ধসের জেরে প্রায় সপ্তাহ খানেক ধরে বন্ধ ছিল ১০ নম্বর জাতীয় সড়ক। নিত্যযাত্রীদের ঘুরপথে যাতায়াত করতে হচ্ছিল। নয়া পূর্বাভাসের জেরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তায় বলা হয়েছে, ধস, বজ্রপাত, হরপা বান-সহ নানা প্রাকৃতিক দুর্যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের গ্যাংটক শাখার আধিকারিক দেবপ্রিয় রায় বলেন, ‘মৌসুমি অক্ষরেখা জয়সলমীর থেকে মণিপুর পর্যন্ত সরলরেখায় অবস্থান করছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প টানছে। তার জেরেই ভারী বৃষ্টির পূর্বাভাস। প্রশাসনকে এই ব্যাপারে সতর্ক করা হয়েছে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *