Weather in West Bengal: বড়সড় দুর্যোগের মুখে উত্তরবঙ্গ, ৪ জেলায় লাল সতর্কতা! কেমন থাকবে দক্ষিণবঙ্গ? | North bengal faces a major disaster red alert issued for four districts what will the weather be like in south bengal - 24 Ghanta Bangla News
Home

Weather in West Bengal: বড়সড় দুর্যোগের মুখে উত্তরবঙ্গ, ৪ জেলায় লাল সতর্কতা! কেমন থাকবে দক্ষিণবঙ্গ? | North bengal faces a major disaster red alert issued for four districts what will the weather be like in south bengal

Spread the love

কী বলছে আবহাওয়া দফতর? Image Credit: Debajyoti Chakraborty/NurPhoto via Getty Images

কলকাতা: বড়সড় দুর্যোগের মুখে উত্তরবঙ্গ। আজ-কাল উত্তরের ৪ জেলায় লাল সতর্কতা। একদিনে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির আশঙ্কা। লাল সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। আজ-কাল অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা কোচবিহারে। সোমবার ৫ জেলাতেই থাকছে কমলা সতর্কতা। পাহাড়ে ধস, হড়পা বানের আশঙ্কা থাকছে। সিকিম, ভুটানের জলেও ফুলেফেঁপে উঠছে নদী। তবে মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে উত্তরে। 

অন্যদিকে উত্তরে বৃষ্টি কমলেই কপাল খুলবে দক্ষিণের। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার দুই ২৪ পরগনা, নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার ভারী বৃষ্টি দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়ায়। বৃহস্পতিবারও কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আপাতত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। মোটের উপর মেঘলা আকাশই থাকবে বলে জানা যাচ্ছে।

বর্তমানে নিম্নচাপ উত্তর ওড়িশা এবং সংলগ্ন ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর রয়েছে। আগামী ২৪ ঘন্টায় এটি শক্তি হারিয়ে দুর্বল হয়ে যাবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আপাতত মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা নেই। কলকাতাতে এদিন দিনভর মেঘলা আকাশই থাকবে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৮ থেকে ৯৬ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তির হাত থেকে এখনই রেহাই মিলবে না।। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় শহর কলকাতায় বৃষ্টিপাত হয়েছে ১.৩ মিলিমিটার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *