Calcutta High Court: 'নির্দেশ অমান্য করলে কড়া পদক্ষেপ', কালীঘাট তৃণমূলকে সতর্ক করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য | Calcutta High Court Warns Kalighat TMC Over July 21 Rally Case - 24 Ghanta Bangla News
Home

Calcutta High Court: ‘নির্দেশ অমান্য করলে কড়া পদক্ষেপ’, কালীঘাট তৃণমূলকে সতর্ক করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য | Calcutta High Court Warns Kalighat TMC Over July 21 Rally Case

Spread the love

কলকাতা: ২১ জুলাই মামলায় কালীঘাট তৃণমূলকে (Kalighat TMC) সতর্ক করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি সৌগত ভট্টাচার্যের (Sougata Bhattacharya) কড়া মন্তব্য, ভবিষ্যতে আদালতের নির্দেশ না মানলে কঠোর পদক্ষেপ করা হবে। ডেরেক ও’ব্রায়েনের দায়ের করা মামলার ভিত্তিতে কলকাতা পুলিশ ২১ জুলাই নিয়ে আদালতে একটি রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই কালীঘাট তৃণমূলকে  সতর্ক করে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

মঞ্চ ভাঙচুরের অভিযোগে মামলা

২১ জুলাইয়ের আগের রাতে কালীঘাট তৃণমূলের মঞ্চ ভাঙচুরের অভিযোগ উঠেছিল। রাতভর মঞ্চ পাহারা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। ভাঙচুরের অভিযোগ তুলে কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে আদালতের দ্বারস্থ হন ডেরেক ও’ব্রায়েন। ওই মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্য কলকাতা পুলিশের কাছে রিপোর্ট তলব করেছিল। আদালতের নির্দেশ ছিল, ২১ জুলাইয়ের ঘটনায় যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেজন্য পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরেও কীভাবে এই ধরনের ঘটনা ঘটল, সেই বিষয়ে পুলিশের থেকে রিপোর্ট তলব করা হয়।

রাজ্যের রিপোর্টে কী উল্লেখ রয়েছে?

আজ পুলিশের তরফে আদালতে একটি রিপোর্ট জমা দেওয়া হয়। ওই রিপোর্টে উল্লেখ রয়েছে, পর্যাপ্ত পুলিশ ছিল। সমর্থকদের সংখ্যা বেঁধে দেওয়ার পরেও তৃণমূলের পক্ষ থেকে সেই নির্দেশ মানা হয়নি। ফলে ক্যাথিড্রাল রোডের দুই পাশ ব্লক হয়ে যায়। অথচ একটি রাস্তা খোলা রাখার কথা বলা হয়েছিল। বাস্তবে তা মানা হয়নি বলে অভিযোগ।

কলকাতা পুলিশের রিপোর্ট দেখে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ভবিষ্যতে আদালতের নির্দেশ অমান্য করা হলে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। আদালতের নির্দেশ অমান্য করার ঘটনা আর মেনে নেওয়া হবে না।

কী নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট?

উল্লেখ্য, কালীঘাট তৃণমূলের ২১ জুলাইয়ের সভাস্থল নির্বাচন নিয়ে জল গড়িয়েছিল কলকাতা হাইকোর্ট পর্যন্ত। ওই মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন, বিড়লা তারমণ্ডলের সামনে সভা করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়রা। তবে বেঁধে দেন শর্ত। সেই শর্তের মধ্যে ছিল, সর্বাধিক ২৫০০ হাজার কর্মী -সমর্থক নিয়ে পালন করতে হবে শহিদ দিবস। বিড়লা তারামণ্ডলের সামনে একদিকের রাস্তা আটকে সভা করতে হবে। বেলা ১২ টা থেকে দুপুর সাড়ে তিনটে পর্যন্ত কর্মসূচি করা যাবে। পুলিশের রিপোর্টে অভিযোগ, আড়াই হাজারের বেশি সমর্থক নিয়ে সভা করেছে কালীঘাট তৃণমূল। এমনকী রাস্তা নিয়ে যে নির্দেশ দেওয়া হয়েছিল, তাও মেনে চলেননি মমতা বন্দ্যোপাধ্যায়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *