ক্যামাক স্ট্রিটে বাড়ি ভাঙা: সিটি সিভিলে চলবে মামলা
হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, এ বিষয়ে বিস্তারিত শুনানির প্রয়োজন। সিভিল কোর্টেরই সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য শুনে সিদ্ধান্ত নেওয়া উচিত। কোর্টের অন্তর্বর্তী নির্দেশে হস্তক্ষেপ না করে মামলাটি সেখানেই ফেরত পাঠানো হয়েছে। তবে এ দিন বিচারের সময়সীমা বেঁধে ডিভিশন বেঞ্চ জানায়, পুজোর ছুটি শেষে আদালতের কাজকর্ম স্বাভাবিক হওয়ার পরে ১৫ দিনের মধ্যে সম্পত্তি খালি করার নোটিস সংক্রান্ত মামলার নিষ্পত্তি করতে হবে। সব পক্ষকে বক্তব্য রাখার সুযোগ দিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।